কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন, কীভাবে রক্ষা?

Share:

নিজস্ব প্রতিনিধি: কাটোয়া রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের কামড়ায় আগুন। সকাল ৫টা আচমকাই আগুন দেখতে পাওয়া যায়। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। ট্রেনটি ফাঁকা থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। লোকাল ট্রেনটি কাটোয়া-আজিমগঞ্জ (Katwa-Azimganj) ট্রেন। 

জানা গিয়েছে, রবিবার সাত সকালে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে (Katwa Station) দাঁড়িয়েছিল একটি লোকাল ট্রেন।  সকাল ছয়টা পাঁচ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। ভোর ৫টায় ওই ফাঁকা ট্রেনে আগুন লেগে যায়। ট্রেনের একটি কম্পার্টমেন্টে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কাটোয়া স্টেশনে (Katwa Station) থাকা যাত্রীদের নজরে আসে বিষয়টি। তাঁরাই চিৎকার চেঁচামিচি শুরু করে। হুড়োহুড়ি পড়ে যায় স্টেশন চত্বরে। স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি দাঁড়িয়ে ছিল ২ নম্বর প্ল্যাটফর্মে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে জিআরপি (GRP) ও আরপিএফ (RPF)। খবর যায় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে দমকলের ২টি ইঞ্জিন। আগুন  নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে আগুন লাগল এই বিষয়ে কিছু স্পষ্ট হয়নি।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে কাটোয়া-আজিমগঞ্জ (Katwa-Azimganj) ট্রেনে। তবে ট্রেনটি দুর্ঘটনার সময় ফাঁকা থাকায় অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই বগিটিকে আলাদা করা হয়েছে এবং আগুন নেভানো হয়। এই আগুনের জেরে ট্রেন পরিষেবা ব্যহত হয়েছে। বেশ কিছুক্ষণ দেরিতে চলছে ট্রেন (Train)। তবে বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কাটোয়া স্টেশনে ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে হাওড়া থেকে এডিআরএমের টিম।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ