চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউটাউনে পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ আগুন, মাঝরাস্তায় জ্বলছে ট্যাঙ্কার

নিজস্ব প্রতিনিধি: ফের অগ্নিকাণ্ড কলকাতায়। নিউটাউন সার্ভিস রোডের কাছে একটি তেলের ট্যাঙ্কারে আচমকায় শুক্রবার আগুন ধরে যায়। পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। সেখানেই আসছিল ট্যাঙ্কারটি। আচমকায় অসতর্কতার বশে তেলের ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেয় দমকলে। দমকলবাহিনীর ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ ও দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত আগুন নেভানোর চেষ্টা চলছে। ট্যাঙ্কার জ্বলতে দেখে জড়ো হয়ে যায় বহু মানুষ। পুলিশই তাদের বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠায়। পাশেই পেট্রোল পাম্প। আগুন যতক্ষণ জ্বলবে ততক্ষণ বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েই যাচ্ছে।

কলকাতায় এখন প্রায় প্রতিদিনই একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত রবিবার সকালে চাঁদনি চকের সিএসসি অফিসের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল একাধিক বাহিনী। জানা গিয়েছে রবিবার সকাল সাতটা দশ মিনিট নাগাদ ওই ট্রান্সফরমারে আগুন ধরে যায়। তারপরেই শোনা যায় বিস্ফোরণের শব্দ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে সৃষ্টি হয় আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীদের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

এই অগ্নিকাণ্ডের দিন তিনেক আগে লালবাজারের কাছে গাড়ির যন্ত্রাংশের গুদামে আগুন লেগেছিল। কয়েক ঘন্টার মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন লাগার কারণে চারদিক কালো ধোঁয়ায় কারণে ভরে যায়। অবশেষে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন দমকলকর্মীরা।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘণ্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘উদ্ধব–স্ট্যালিন–অখিলেশ–তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে’,‌ নয়া ইঙ্গিত মমতার

প্রাক্তনকে চড় মারার চরম প্রতিশোধ! নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

‘আমার মুখোমুখি বসুন সাহস থাকলে’,‌ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ