৫ নভেম্বর SIR-র প্রতিবাদে ঠাকুর বাড়িতে আমরণ অনশন কর্মসূচি মতুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR নিয়ে প্রথম থেকেই প্রতিবাদের সোচ্চার হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী মঙ্গলবার SIR-র প্রতিবাদ জানিয়ে রাজপথে নামতে চলেছেন তিনি। পাশাপাশি SIR-র প্রতিবাদে এবার আমরণ অনশন কর্মসূচির ডাক দিয়েছে মতুয়ারা। বড়মা তথা বীনাপানি দেবীর ঘরের সামনেই অনশনে বসতে চলেছেন তাঁরা।

জানা গিয়েছে, আগামী ৫ নভেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। মতুয়াদের পক্ষ থেকে এমন তথ্যই জানা গিয়েছে। এই কর্মসূচি নিয়ে মতুয়া মহাসঙ্গের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এসআইআর (SIR) হলে রাজ্যের বহু মানুষ বিপদে পড়বেন বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, এসআইআর-র নামে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এসআইআর-এর নামে এনআরসি করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ। এবার SIR বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দেওয়া হয়েছে মতুয়াদের পক্ষ থেকে। বলা হয়েছে, SIR বাতিল না করলে অনশন চলবে। যে সকল উদ্বাস্তু মতুয়াদের ভোটধিকার রয়েছে, তাঁদেরকে বৈধ নাগরিক বলে মান্যতা দিতে হবে। বুথে বুথে সমীক্ষা করে তাঁরা দেখেছেন এসআইআর করলে বেশরভাগ মতুয়াদের নাম কাটা যাবে। তাঁরা ভোটাধিকার হারাবেন। ২০০২ সালের তালিকা মেনে যদি দেখা যায়, দেড়কোটি মতুয়া রয়েছে, তারমধ্য়ে ১ কোটির বেশি ভোট কাটা যাবে।  বহু ভোটারের নাম বাদ যাবে।

আগামী মঙ্গলবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন বিএলওরা। ভোটার লিস্টে অবৈধ ভোটার বাছতে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করবেন তাঁরা। এই কাজ করার জন্য আগে থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু এই এসআইআর নিয়েই সোচ্চার রাজ্যের শাসক দল। প্রথম থেকেই এসআইআরের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষের বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটি বৈধ ভোটারও যেন বাদ না যায়। এই নিয়ে মঙ্গলবার রাজপথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী (CM)। তারপরের দিনেই বীনাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসতে চলেছেন মমতাবালা ঠাকুর। শনিবার এমনই কথা জানিয়েছেন তিনি। এসআইআর (SIR) করে নাম বাতিল দেওয়া চলবে না এমনই দাবি তোলা হয়েছে।

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর