মালগাড়ির ছাদে উঠে বসে রইল মানসিক ভারসাম্যহীন যুবক, নামাতে নাজেহাল রেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। চালক ঘুণাক্ষরেও বুঝতেও পারেননি যে কিছুক্ষণ পর এই মালগাড়িতেই কী হতে চলেছে। দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির ছাদে উঠে গেলেন মানসিক ভারসাম্যহীন যুবক। তারপরেই তো হৈ হৈ কাণ্ড। ওই যুবক মালগাড়ির ছাদে বসেছিলেন। এদিকে উপরে হাইটেরনশন তার। একটু এদিক ওদিক হলেই ঘটে যেতে পারে চরম বিপদ। শেষ পর্যন্ত বহু কসরৎ করে মালগাড়ির ছাদ থেকে নামানো হল ওই যুবককে। প্রথমে বন্ধ করে দেওয়া হয় পঁচিশ হাজার ভোল্টের ইলেকট্রিক কানেকশন। তারপর নামানো হয় যুবককে, তাও রীতিমতো যুদ্ধ করে। তাকে নামাতে কার্যত হিমশিম খেতে হয়েছে রেল পুলিশকে।

মালগাড়িটি দাঁড়িয়েছিল মেচেদা রেল স্টেশনে। সবই ঠিক ছিল, স্টেশনে তো এমন কতই মালগাড়ি দাঁড়িয়ে থাকে। কিন্তু সব মালগাড়ির ছাদে তো আর মানুষকে উঠতে দেখা যায় না! মেচেদা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির উপরে উঠে গিয়েছিলেন এক মানসিক ভারসান্যাহীন ব্যক্তি। তাকে ওই মালগাড়ির ছাদ থেকে নামাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হল পুলিশকে। যুবক মানসিক ভারসাম্যহীন, ফলে তাঁর সেই বোধই নেই যে মালগাড়ির ছাদে বসলে কী হতে পারে। যে পুলিশকর্মী অতি ক্ষিপ্রতা ও সতর্কতার সঙ্গে ওই যুবককে নামালেন তিনিও খুব সাবধানেই সবটা করলেন।

মাথার ওপরেই হাইটেনশন তার, একটু ভুল চুকেই ঘটে যেতে পারে ভয়াবহ ঘটনা। রেললাইনের ওভার হেডের ২৫ হাজার ভোল্ট একবার গায়ে লাগলে মৃত্যু অনিবার্য। শেষ পর্যন্ত বহু চেষ্টার পর ওই মানসিক ভারসাম্যহীন যুবককে মালগাড়ির ছাদ থেকে নামানো হয়। আর এই কাজটি করেন প্রভু যাদব নামে রেল পুলিশ কর্মী। এই ঘটনার জেরে এলাকায় ছড়ায় প্রবল চাঞ্চল্য। এমন অদ্ভুত সব ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়া তো এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেসব ক্ষেত্রেও পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে। এক্ষেত্রেও অন্যথা হল না। পুলিশই বাঁচাল ওই মালগাড়ির উপরে ওঠা ব্যক্তিকে।

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?