বাড়িতে যেতে নারাজ হওয়ায় গ্রামীণ চিকিৎসককে বেধড়ক মার ! উত্তপ্ত শালবনি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের ভাদুতলায় গ্রামীণ চিকিৎসককে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়িতে গিয়ে রোগী দেখতে রাজি না হওয়ায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে ওই চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় শ্রীকুমার ঘোষ নামে ওই ষাটোর্ধ্ব গ্রামীণ চিকিৎসককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই শালবনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাদুতলার বাসিন্দা লীলা চক্রবর্তী আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার ছেলে চন্দন চক্রবর্তী স্থানীয় গ্রামীণ চিকিৎসক শ্রীকুমার ঘোষের কাছে গিয়ে বাড়িতে এসে রোগী দেখার অনুরোধ করেন। তবে বয়সজনিত সমস্যা এবং কোভিড-পরবর্তী শারীরিক অসুস্থতার কারণে তিনি আর বাড়ি গিয়ে রোগী দেখেন না বলে স্পষ্ট জানান। অভিযোগ, এরপরেও একাধিকবার অনুরোধ করা হলেও চিকিৎসক সিদ্ধান্ত বদলাননি।

এরপর চন্দন তার জ্যাঠতুতো দাদা, কর্ণগড় অঞ্চলের তৃণমূল সভাপতি কাঞ্চন চক্রবর্তীর কাছে বিষয়টি জানান। অভিযোগ, কাঞ্চন চিকিৎসকের চেম্বারে গিয়ে গালিগালাজ করেন এবং জোর করে তাকে রোগীর বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। বাধা দিতে গেলে।চিকিৎসক জানান, দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় প্র্যাকটিস করছেন। আগে বাড়িতে গিয়ে রোগী দেখলেও শারীরিক অসুস্থতার কারণে এখন তা সম্ভব নয়। জোর করে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি শুধুমাত্র বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েছিলেন। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম