চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ অরূপের, চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিনিধি:‌ কদিন ধরে চলা যুবভারতী কাণ্ডে অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তার মধ্যেই তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে রাজ্য পুলিশের ডিজি–সহ তিন আইপিএস অফিসারকে শোকজ করা হয়। এবার নিজে হাতে চিঠি লিখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন অরূপ বিশ্বাস। আসলে লিওনেল মেসিকে দেখতে বিপুল পরিমাণ টাকা খরচ করেও দেখতে পাননি দর্শকরা। সেখানে বারবার ক্রীড়ামন্ত্রীকে দেখা যাচ্ছিল। এই নিয়ে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনকে তছনছ করেন মানুষজন। এতে বাংলার মুখ পুড়ে যায়।

এই পরিস্থিতিতে জনসমর্থন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যাচ্ছিল। কারণ তিনি একজন মন্ত্রী হয়ে উপস্থিত থাকার পরও এমন ঘটনা ঘটেছিল। সেটা কেমন করে সম্ভব হল?‌ যুবভারতী ক্রীড়াঙ্গনে কোনও প্রটোকল মানা হয়নি বলে অভিযোগ তুলেছে তদন্ত কমিটি। তার জেরেই চাপে পড়ে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তার উপর অরূপ বিশ্বাসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। এই আবহে নিজে হাতে বাংলায় চিঠি লিখে মঙ্গলবার অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করলেন। তবে এই চিঠি মুখ্যমন্ত্রী পেলেও এখনও তাতে সিলমোহর দেওয়া হয়নি।

অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে যদি সরেও যায় তাহলে বিদ্যুৎ, যুব এবং আবাসন মন্ত্রীর পদে থেকে যাবেন। সামনেই বিধানসভা নির্বাচন। তাতে জিততে গেলে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার উপর তদন্ত কমিটি যদি কোনওভাবে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তথ্য দেয় তাহলে আরও বিপাকে পড়তে পারেন তিনি। এটা অনুভব করেই আজ চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে নিজের সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন অরূপ। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। শোকজ করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও।

একইসঙ্গে বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে আইপিএস অনীশ সরকারকে। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও অবসরপ্রাপ্ত ডব্লইবিসিএস অফিসার দেবকুমার নন্দনকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ মেনে চার অফিসারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। গত শনিবার যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু মাত্র ২৩ মিনিটের মধ্যেই নিরাপত্তার অভাবের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছিল। সূত্রের খবর, এই কাণ্ডের জেরে মুখ্যমন্ত্রীর কাছে ভর্ৎসনাও শুনতে হয়েছিল অরূপ বিশ্বাসকে। তারপরই এই ইচ্ছাপ্রকাশ তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

‘‌বিজেপি শুধুই মিথ্যার পর মিথ্যা প্রতিশ্রুতি দেয়’‌, পুরুলিয়া থেকে তোপ অভিষেকের

‘‌১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে? কত নাটক!’‌ মোদির ঝালমুড়ি রাজনীতিকে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর নামে বিজেপি কর্মীদের কটুক্তি, প্রতিবাদ করায় হাত ভাঙল সিভিক ভলান্টিয়ারের

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ