লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় সংখ্যালঘুদের, সম্প্রীতির ছবি মরা মহানন্দার ঘাটে

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশে-বাতাসে এখন বিষাদের সুর। উমা যে ঘরে ফিরে গিয়েছেন। চোখে জল নিয়েই দেবীকে বিদায় দেওয়া হচ্ছে রাজ্য জুড়ে। বিজয়া দশমীর গোধূলি লগ্নে সম্প্রীতির ছবি ধরা পরল মরা মহানন্দার ঘাটে। দেবী দুর্গার বিদায় বেলায় লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় জানাল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। সম্প্রীতির এমন নিদর্শনের ছবি ধরা পরল মালদহের চাঁচলের পাহাড়পুরের মরা মহানন্দার ঘাটে।

যদিও এই ঘটনা এবারেই প্রথম, তা নয়। কথিত আছে, এক সময় মহানন্দা নদীর ওপারে শাওরগাছি গ্রামে মহামারী দেখা দেয়। সেই মহামারীর কোপে পড়েছিলেন বহু মানুষ। এরপর সেই রাত্রে দেবী ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের স্বপ্নদেশ দেন।  স্বপ্নাদেশে দেবী জানান, দশমীর গোধূলি লগ্নে দেবীর বিদায় বেলায় মুসলিম সম্প্রদায়ের মানুষ মহানন্দার ওপার থেকে যাতে লন্ঠন হাতে দেবীকে পথ দেখান। সেই থেকে আজও এই রীতি অটুট। প্রায় চারশো বছরের পুরনো রীতি মেনে আজও দেবী দুর্গার বিদায়বেলায় লণ্ঠনের আলো দেখিয়ে তাকে বিদায় জানান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সম্প্রীতির এই দুর্লভ ছবি আজও দেখতে পাওয়া যায় মালদহের চাঁচলের মরা মহানন্দা নদীর তীরে।

চাঁচলের রাজা রাম চন্দ্র রায় বাহাদুর আজ থেকে প্রায় ৪০০ বছর আগে এই পুজোর শুভ আরম্ভ করেছিলেন। বর্তমানে রাজা নেই, নেই তার রাজ বৈভব। কিন্তু রয়ে গিয়েছে রাজ আমলের প্রবর্তিত রীতি। তখন থেকেই দেবী দুর্গার বিদায় বেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা লণ্ঠনের আলো  দেখান। এই প্রথা চলে আসছে।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস