‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপিকে বলা হয় সাম্প্রদায়িক দল। হিন্দুত্ববাদীদের দল। অন্তত বিরোধী রাজনৈতিক দলগুলি তেমনটাই বলে। কিন্তু সেই তকমা রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনে ঘোচাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই দুই বিধানসভার উপনির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে বারবার সংখ্যালঘুদের বন্ধুত্বের ডাক দিয়েছিলেন তিনি। ৬ অক্টোবর দুই বিধানসভার উপনির্বাচন ছিল। সেদিনই বন্ধুত্ব করার আহ্বান তথা বিজেপিকে ভোট দিতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই আর্জিতে সংখ্যালঘুরা যে সাড়া দিয়েছেন তা উপভোটের রেজাল্ট দেখেই বোঝা যাচ্ছে। আজ, শুক্রবার ৯ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনের ফল বের হতেই দেখা গিয়েছে বিপুল ভোটে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। নন্দীগ্রামে ১ লক্ষ ২২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার জিতেছেন ৭৪ হাজারের বেশি ভোটে। অর্থাৎ সংখ্যালঘুরা এবারের উপনির্বাচনে বিজেপিকেই ভোট দিয়েছে। সেটা ফলাফলে স্পষ্ট।

আরও পডুন: স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

তাই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল। আমার বন্ধুত্বের ডাকে সাড়া দিয়েছেন তারা। রেজিনগরে দেওয়া প্রতিশ্রুতি পালন করব আমরা। সরকারের বন্ধুত্বের হাত ধরেছেন সংখ্যালঘুরা। সরকারের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে বন্ধুত্ব করতে চান, আমি খুশি।’ তিনি আরও জানিয়েছেন, ‘২০২১ সালের পর প্রথম নন্দীগ্রামের সংখ্যালঘু অধ্যুষিত ৬০টি বুথে ভারতীয় জনতা পার্টি লিড নিয়েছে। আমরা সরকারের সঙ্গে থেকে থেকে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার যে আবেদন করেছিলাম, তা গ্রহণ করেছেন। রেজিনগর কেন্দ্রেও ঠিক একইভাবে চূড়ান্ত ফল প্রায় এসে গিয়েছে। শাখারভ সরকারকে জনতা আশীর্বাদ করেছেন। আমার যাওয়ার কথা ছিল। কিন্তু, নির্বাচন বিধি প্রত্যাহার হয়নি, তাই যেতে পারিনি। কারণ নির্বাচনী বিধি থাকলে হেলিকপ্টার ব্যবহার করতে পারি না। তাই এখান থেকে রেজিনগরের ভোটারদের প্রণাম করছি।’

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক