বিজেপির প্রচারে বেরিয়ে মমতার প্রশংসায় পঞ্চমুখ মিঠুন চক্রবর্তী

বিজেপির (BJP) হয়ে প্রচারে বেরিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির হয়ে প্রচারে বেরিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী! মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সেরা রাজনীতিবিদদের একজন বলে মন্তব্য করলেন তারকা বিজেপি নেতা। মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য নিয়ে রাজনোইতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

পঞ্চায়েত নির্বাচনের আগে পুরুলিয়া ও বাঁকুড়ায় গেরুয়া শিবিরের হয়ে প্রচারে নেমেছেন মিঠুন চক্রবর্তী। সেই প্রচারের ফাঁকে এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে বিজেপি নেতা জানান, ‘দেশের সেরা দশ জন রাজনীতিবিদদের মধ্যে একজন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )।  মমতা চার-পাঁচটা এমন মাস্টার স্ট্রোক মেরেছেন, যেগুলো বিজেপি ( BJP ), কংগ্রেস, সিপিএম, কেউই বুঝতেই পারেনি!’ একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেন অভিনেতা। তিনি বলেন, ‘অভিষেকও (Abhishek Banerjee ) খুব ভাল বক্তা, দারুন বক্তব্য রাখেন, শ্রোতাদের আটকে রাখতে পারেন।’

গত ২৩ নভেম্বর থেকে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার শুরু করেছেন মিঠুন চক্রবর্তী। পুরুলিয়ার লুধুড়কায় জনসভা দিয়ে এই প্রচার শুরু করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন তাঁর সঙ্গে। বৃহস্পতিবার তিনি সভা করেন বাঁকুড়ায়। এরপর শুক্রবার ২৫ নভেম্বর বিষ্ণুপুরে এবং ২৬ নভেম্বর আসানসোলে সভা করার কথা রয়েছে বিজেপির তারকা নেতার। ২৭ নভেম্বর মিঠুন সভা করবেন কেষ্টর গড় বোলপুরে। ২৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সব কর্মসূচিতে মিঠুনের সঙ্গ দেবেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে রাজ্যে একাধিক জনসভা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু তাতেও হালে পায়নি গেরুয়া শিবির। রাজ্যে মুখ থুবড়ে পড়েছে পদ্ম ব্রিগেড।

ঠান্ডা চা ফের গরম করে খাচ্ছেন? জানেন কতটা ক্ষতি হচ্ছে শরীরের?

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

মাঠে যাওয়ার পথ বন্ধ, প্রতিবাদ করতেই দুই কৃষকের মাথা ফাটিয়ে দিল জমির মালিক, গ্রেফতার ৩

মর্মান্তিক! মাথায় তাল পড়ে মৃত্যু ১৪ মাসের শিশুর

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা প্রদীপ রাওয়াত, বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন ছেলে বিক্রম

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা

ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয় মন্ত্রীকে সাফ জানালেন রাহুল