মলয় ঘটকের বাড়িতে হামলা ঘটনায় রাতারাতি বদল ৪ পুলিশ আধিকারিককে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে চলেছিল  বুধবার । এই ঘটনার পর রাজ্যের  মন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন । তাই  ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই   রাতারাতি বদল হল ৪ পুলিশকর্মী। তাদের মধ্যে  এক অফিসার ও চার কনস্টেবল। বৃহস্পতিবার একথা জানান, ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস।

সেইসঙ্গে মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনার সঙ্গে জড়িত  যুবক ভিক্কি কেওড়াকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে । জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় কালিকা পুর সায়ের পাড়ার বাসিন্দা।  পরিবারের লোকজনের দাবি ধৃত মানসিকভাবে অসুস্থ তাই এই কাণ্ড ঘটিয়েছে । ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত । শুধু তাই নয়  হামলার ঘটনার পর বদল আনা হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়। আসানসোলে মন্ত্রীর বাসভবনের নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে। 

বুধবার  আসানসোলে মলয়ের আপকার গার্ডেনের দোতলা বাড়ির একতলায় মন্ত্রীর দফতর। অভিযুক্ত ব্যক্তি সেখানেই গিয়েছিলেন। অভিযোগ, মন্ত্রীর অফিসের কাঁচের টেবিল ভেঙে দিয়েছেন ওই ব্যক্তি। যদিও সেইসময় বাড়িতে ছিলেন না মন্ত্রী । তবে এই ঘটনায় আতঙ্কিত মন্ত্রীর পরিবার। মন্ত্রীর বাড়িতে হামলার খবর পাওয়ার পরেই  ঘটনাস্থল পরিদর্শন করেছে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ । 

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে