৪ বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী মা

নিজের ৪ বছরের শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করে নিজেকেও শেষ করে দিলেন এক মহিলা। ঘটনাস্থল নৈহাটি। আটক মহিলার স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী রোজ রাতে মদ খেয়ে এসে মারধর করতো। সেই ঘটনার জেরেই এবার চরম পদক্ষেপ করলেন স্ত্রী। নিজের ৪ বছরের শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন(Murder) করে নিজেকেও শেষ(Suiside) করে দিলেন মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর মহকুমার(Barracpur Sub Division) নৈহাটি(Naihati) পুরসভার অরবিন্দ পল্লী এলাকায়। মৃতার নাম বিশ্বামিত্রা অধিকারী। স্থানীয়দের দাবি, বিশ্বামিত্রার স্বামী শুভঙ্কর অধিকারীর সঙ্গে প্রায়ই নেশার কারণে গোলমাল হতো তাঁর। শুভঙ্কর নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরতো রোজই। রবিবার রাতেও সে নেশাগ্রস্ত অবস্থায় ফিরলে বিশ্বামিত্রার সঙ্গে তুমুল অশান্তি হয়। সেই আক্রোশেই এদিন ৪ বছরের ছেলেকে ঝুলিয়ে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে মা আত্মঘাতী হয়েছেন বিশ্বামিত্রা। ঘটনার জেরে পুলিশ শুভঙ্কর অধিকারীকে আটক করেছে। যদিও কেউ কেউ দাবি করছেন শুভঙ্করই দুইজনকে খুন করেছে।

জানা গিয়েছে, শুভঙ্কর কার্যত নিত্যদিনই মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রী ও ছেলেকে মারধর করতো। চলতো অকথ্য ভাষায় গালিগালাজ। সেই অত্যাচার আর অপমান সহ্য করতে না পেরে এদিন ‘সম্ভবত’ ছেলেকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন বিশ্বমিত্রা। তবে মা ছেলের মৃত্যুর পিছনে শুভঙ্করের কোনও হাত আছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নৈহাটি থানার পুলিশ মা ও শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। যখন দেহ দু’টি উদ্ধার করা হয়, তখন ঘরে ছিলেন না শুভঙ্কর। পরে সে বাড়ি এলে তাকে আটক করে পুলিশ। শুভঙ্করকে আটক করে নৈহাটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে মা ও ছেলের দেহ ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে।

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া