দুই সন্তানকে কীটনাশক খাইয়ে আত্মঘাতী মা

দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী হলেন মা। ছেলে এবং মেয়েকে কীটনাশক খাইয়ে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বধূ। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার খেতি-ফুলবাড়ি ঘাটপার এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী হলেন মা। ছেলে এবং মেয়েকে কীটনাশক খাইয়ে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বধূ। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার খেতি-ফুলবাড়ির ঘাটপার এলাকায়। এই ঘটনায়  মৃত্যু হয়েছে মা আরতি মণ্ডল (২২), তাঁর মেয়ে প্রিয়া মণ্ডল (২) ও ছেলে কৌশিক মণ্ডল (৪)-এর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরতি মণ্ডল তাঁর এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঘাটপার এলাকায় নিজস্ব বাড়িতেই থাকতেন। সোমবার দুপুরে অন্যান্য দিনের মতো আরতি মন্ডলের শাশুড়ি নমিতাবালা বিশ্বাস তাঁদের বাড়িতে আসেন। ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সেই সময় আরতি মন্ডলের ছেলে দু বছর বয়সী কৌশিকের গোঙানির আওয়াজ শুনতে পান। নমিতাদেবীর চিৎকারে স্থানীয় লোকজন  তড়িঘড়ি বাড়িতে ছুটে আসেন। এরপর দরজা ভেঙে দেখা যায় আরতি মন্ডল ঝুলন্ত অবস্থায় রয়েছেন এবং তাঁর দুই সন্তান বিছানায় পড়ে রয়েছে। প্রতিবেশীরা আরতি এবং তাঁর দুই সন্তানকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা আরতি মন্ডল এবং তাঁর মেয়ে প্রিয়া মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় আরতি মন্ডলের ছেলে কৌশিক মন্ডলকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই চিকিৎসা চলাকালীন কৌশিকের মৃত্যু হয়।

নমিতা বালা বিশ্বাস জানান, আরতির স্বামী রঞ্জিত মন্ডল কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। দুই সন্তান কে নিয়ে অঞ্জলি বাড়িতে একাই থাকতেন। তাই মাঝে মাঝেই দেখা করতে আসতেন তিনি। এদিনও দেখা করতে এসেছিলেন। অনেক ডাকাডাকির পর ঘর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকতেই দেখা যায় আরতি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়।

হাসপাতাল থেকেই ধূপগু়ড়ি থানায় গোটা বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ রঞ্জিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। পাশাপাশি পরিবার-পরিজন ও আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে। কেন ওই বধূ এমন কান্ড করল তা খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা