‘‌মুর্শিদাবাদ জেলায় ২২–০ করতে হবে’‌, নেতা–কর্মীদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের প্রচারে মুর্শিদাবাদের নওদা থেকে নেতা–কর্মীদের টার্গেট বেঁধে দিলেন ত্ণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, নেতা–কর্মীদের উদ্দেশে কড়া বার্তাও দেন তিনি। তৃণমূলে থেকে কংগ্রেস, সিপিএম, বিজেপি অথবা হুমায়ুন কবীরের দলের হয়ে কাজ করলে দল যে তা বরদাস্ত করবে না সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন অভিষেক। আজ, রবিবার এখানে তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ বেগমের সমর্থনে জনসভা করেন তৃণমূল সাংসদ। আর এখান থেকেই নেতা–কর্মীদের কার্যত সমঝে দিলেন অভিষেক।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার ঠিক আগেই সভামঞ্চের সামনে দলের একদল কর্মী বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। এমনকী চেয়ার ভাঙচুর পর্যন্ত করা হয়। জেলার নেতারা তখন কোনওরকমে পরিস্থিতি সামলে দেন। পরে জানা যায়, এখানকার প্রার্থীকে নিয়েই বিক্ষোভ হচ্ছিল। এই কথা পৌঁছে যায় ডায়মন্ডহারবারের সাংসদের কানে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠে ঘটনার কথা উল্লেখ না করে কড়া বার্তা দেন। ভরা সভামঞ্চ থেকে সুর চড়িয়ে বললেন, ‘‌দলকে চাপে রাখতে কেউ যদি মনে করেন বিশৃঙ্খলা করবেন, তাহলে দল কিন্তু তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। একমাস পর তাদের মাঠের বাইরে বের করে দেবে। সারাজীবন তখন আর মাঠে ঢুকতে পারবেন না।’‌
অন্যদিকে ধর্মের নামে বিভাজনের রাজনীতি নিয়েও বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন অভিষেক। এমনকী কংগ্রেস–সিপিএম এবং হুমায়ুনের দলের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে বলে অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌যারা ধর্মের নামে রাজনীতি করে তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া। যারা রামের নামে দাঙ্গা করছে তারা রামায়ণ পড়েনি। আমার সবার উপর নজর আছে। যদি ভাবেন দলকে সমস্যায় ফেলবেন তাহলে মনে রাখবেন দল আপনাকে ক্ষমা করবে না। বাংলার মানুষকে আর্থিকভাবে এত বঞ্চনা করা হল। অথচ একবারও অধীর চৌধুরীরা বৈঠক করেনি সমস্যা নিয়ে। কেন্দ্রীয় সরকারের কাছে একটাও চিঠি লেখেনি।’‌
এছাড়া কর্মীদের কড়া নির্দেশের সঙ্গে সঙ্গে টার্গেট বেঁধে দেন তৃণমূলের সেনাপতি। অভিষেকের কথায়, ‘‌মুর্শিদাবাদ জেলায় ২২–০ করতে হবে। কংগ্রেস–সিপিএম এবং হুমায়ুনের দলকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। যে অমিত শাহকে নিরাপত্তা দিচ্ছে, সেই অধীর চৌধুরী–হুমায়ুন কবীরকেও নিরাপত্তা দিচ্ছে। এখানে কোন সেটিং রয়েছে?‌ আমার ধর্ম আমি বাড়িতে করব। যারা ধর্মের নামে রাজনীতি করে তারা রাজানৈতিকভাবে দেউলিয়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা দেয় রাজ্যের পুলিশ। আর হুমায়ুন কবীর আর অধীর চৌধুরীকে নিরাপত্তা দেয় সিআরপিএফ। হুমায়ুন কবীর আর অধীর চৌধুরীকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদির সরকার সংখ্যালঘুদের উপর করেছে ন্যূনতম বিবেকবোধ থাকলে নিরাপত্তারক্ষীদের তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা দেবে। আমি অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে। সব সাংসদদের বাড়ি চলে গেছে। অধীরের বাড়ি আছে। কী সেটিং? কটা নোটিস দিয়েছে এদের ইডি–সিবিআই?’‌

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?