অভিষেকের মুর্শিদাবাদের সভা বাতিল, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে হল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার আজ, শনিবার মুর্শিদাবাদের নির্বাচনী সভা বাতিল করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে আজ মুর্শিদাবাদের ভগবানগোলায় সভা করার কথা ছিল ডায়মন্ডহারবারের সাংসদের। কিন্তু বাধ সাধল খারাপ আবহাওয়া। আর তার জেরেই অভিষেকের মুর্শিদাবাদের সভা বাতিল করতে হয়। বীরভূমে সভা করার পর সেখান থেকে মুর্শিদাবাদের সভাতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে খারাপ আবহাওয়ার কারণে সেখানকার সভা বাতিল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেক সেখানে সশরীরে উপস্থিত হতে না পারলেও, ভার্চুয়াল বৈঠক করতে পারেন। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত করে কোনও তথ্য দেয়নি ঘাসফুল শিবির। তবে কর্মী–সমর্থকরা অপেক্ষা করছেন ওখানের সভাস্থলেই।

অন্যদিকে আজ বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। এদিন বেলায় মঞ্চে উঠে সেখানে ভাষণ দেন অভিষেক। কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে তুলোধনা করেন। রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে কেন্দ্রের মোদি সরকার। সাধারণ মানুষদের মধ্যে বিভাজন তৈরির কাজ করছে বিজেপি। তেমনই অভিযোগ করেছেন অভিষেক। রাজ্য সরকার বাংলার মানুষের পাশে আছে এবং উন্নয়ন করে যাবে বলে বার্তা দিয়েছেন তিনি। উন্নয়নমূলক কাজের খতিয়ানও মঞ্চ থেকে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এছাড়া অভিষেকের বক্তব্য শেষ করে মঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই ঘটে যায় অঘটন। আচমকা সভামঞ্চে আগুন লেগে যায়। আর আগুন ছড়িয়ে পড়তে শুরু করে এবং সেই সঙ্গে তৈরি হয় তীব্র আতঙ্ক। শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। মঞ্চে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। তবে আগুন লাগার সময় মঞ্চে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে