জগদ্দলে দোকান খুলতে ব্যবসায়ীদের পাশে সাংসদ, পুলিশ কমিশনার

দাবি, যারা হুমকি দিয়ে জোর করে বাজার বন্ধ রাখতে বলছে, তাদের গ্রেফতার করা হোক। সাংসদ ও পুলিশ কমিশনারের মধ্যে আলোচনাও হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত জগদ্দল। অভিযোগ, এত কিছুর পরেও ব্যবসায়ীদের দোকান খুলতে বাধা দেওয়া হয়। ক্রমাগত দেওয়া হতে থাকে হুমকি। এই অভিযোগেই পথ অবরোধ করেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়েই এলাকা পরিদর্শন করেন সাংসদ (MP) অর্জুন সিং ও পুলিশ কমিশনার (POLICE COMMISSIONER) অজয় ঠাকুর।  এলাকায় গিয়ে জোগানো হয় সাধারণ মানুষের মনে সাহস।

দোকান খুলতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় এসেছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ঘটনাস্থল পরিদর্শন করেন সাংসদ অর্জুন সিং। ব্যবসায়ীদের পাশে দাঁড়ান সাংসদ। সাংসদ ও পুলিশ কমিশনারের মধ্যে আলোচনাও হয়।

গত ১৫ জুলাই বাজারে খুন হয়েছিলেন চটকলের কর্মী রিজওয়ান আলি। রিজওয়ান ওরফে টিঙ্কু। মৃতের বয়স ২৬। এরপর শনিবার ছিল স্থানীয় দোকানপাট বন্ধ। রবিবার তা একটু একটু করে খুলতে শুরু করে। সকালে দোকান খোলা হচ্ছে দেখেই দুষ্কৃতীরা হুমকি দিতে থাকে বলে অভিযোগ। হুমকি দিয়ে বাজার বন্ধ করে দেওয়া হয়। বলা হয়, রিজওয়ান খুনের মূল নায়ক গ্রেফতার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বাজার বন্ধ রাখতে হবে। এরপরেই প্রতিবাদে নামেন ব্যবসায়ীরা। রাস্তা অবরুদ্ধ করেন। তাঁদের দাবি, যারা হুমকি দিয়ে জোর করে বাজার বন্ধ রাখতে বলছে, তাদের গ্রেফতার করা হোক। খবর পেয়ে ঘটনা হলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর। উপস্থিত হয় জগদ্দল থানার পুলিশ। ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে। এরপরে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।

স্থানীয়দের সাহস অর্জন করতে বলেন সাংসদ। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সকলে দোকান খুলুন। সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করলে দুষ্কৃতীরা ভয় পাবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগদ্দলের পরিস্থিতি স্বাভাবিক করতে বিশেষ বিশেষ জায়গায় পুলিশ মোতায়েন করা হবে।

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত