মাধ্যমিকের ফলপ্রকাশ ৩ জুন

ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে। তার আগে সকাল ৯ টায় ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি। জানা গিয়েছে, মোট ১৪ টি ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩ জুন প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার ফল (Result)। মধ্যশিক্ষা পর্ষদ সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এমনটাই। বিজ্ঞপ্তিতে  জানানো হয়েছে, সকাল ১০ টার সময় ফল প্রকাশ করা হবে। ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে। তার আগে সকাল ৯ টায় ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি। জানা গিয়েছে, মোট ১৪ টি ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। 

এই বছর ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত হয়েছিল মাধ্যমিক পরীক্ষা।  www.wbbse.wb.gov.in , www.indiaresults.com , http://wbresults.nic.in www.results.siksha , www.exametc.com , www.fastresult.inwww.schools9.com – এমনই বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল। এবারে মোট ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী(Students) মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৫ লক্ষ ৫৯জন ও ছাত্রীদের সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪জন। গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে রাজ্যে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের অপেক্ষা ছাত্রীদের সংখ্যাই বেশি থাকছে। 

মাধ্যমিক পরীক্ষা (MP)  শুরুর দিনেই পরীক্ষার্থীদের উদ্দেশ্য করেই টুইটে (Tweet) শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লিখেছিলেন, ‘২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছা। এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আত্মবিশ্বাসী থাক, ঠিকই সাফল্যের মুখ দেখবে তোমরা। সবাইকে অনুরোধ করব এই বড় পরীক্ষা সফল ভাবে সংগঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। আমার প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের সবার জন্য রইল শুভেচ্ছা।’

উল্লেখ্য এবারে মোট ১৪৩৫টি পরীক্ষার সেন্টার ছিল। সাব-ভেন্যু ছিল ২ হাজার ৭৫৯টি। সব মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৪ হাজার ১৫৪টি। ৭ মার্চ  সকাল পৌনে ১২টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল। প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হয়েছিল ১৫মিনিট। ১২টায় শুরু হয়েছিল পরীক্ষা, চলেছিল দুপুর ৩টে পর্যন্ত। গত বছর কোভিডের জন্য মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এবারে তাই কোভিডবিধি কড়া ভাবে মেনেই পরীক্ষা নেওয়া হয়েছিল। তাই প্রত্যেক পড়ুয়াকে পরীক্ষাকেন্দ্রে মাস্ক পরে ঢুকতে বলা হয়েছিল। সঙ্গে রাখতে বলা হয়েছিল হ্যান্ড স্যানিটাইজারও। 

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

ব্যবহার না করলেও রাতে কমছে স্মার্টফোনের চার্জ, জেনে নিন আসল কারণ

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের