অনশন মঞ্চে অসুস্থ সাংসদ মমতাবালা ঠাকুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরনগর: অনশন প্রত্যাহারের আগেই অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শরীর অসুস্থ হওয়ার পরে ফলের রস খেয়ে অনশন ভাঙেন। তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। SIR-র প্রতিবাদে ৫ নভেম্বর থেকে বীনাপানি দেবীর ঘরের সামনে মঞ্চ করে অনশন করছে মতুয়া সম্প্রদায়। অনশন কর্মসূচির কয়েকদিন পরে দিল্লি থেকে ফিরে অনশন শুরু করেছিলেন সাংসদ। তারপর থেকে লাগাতার অনশন চালিয়েছেন তিনি।

সোমবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে মতুয়া আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা নিয়ে রবিবার অনশন মঞ্চে গিয়েছিলেন রাজ্যেরমন্ত্রী শশী পাঁজা ও স্নেহাশিস চক্রবর্তী। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাপতি মমতাবালা ঠাকুরের হাতে অভিষেকের বার্তা তুলে দেন তারা। অভিষেকের বার্তায় উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই দীর্ঘমেয়াদি, তাই অসুস্থ হয়ে পড়ে এই লড়াই চালানো সম্ভব নয়। আমরণ অনশন আন্দোলনকে দুর্বল করতে পারে বলেই মতুয়াদের সুস্থ থেকেই প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, লড়াই চলবে, কিন্তু সুস্থ থাকার মাধ্যমেই লড়াইকে শক্তিশালী করতে হবে।

এই বার্তা পাওয়ার পরেই অনশন নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু অনশন চালকালীনই অসুস্থ হয়ে পড়েন সাংসদ। মঞ্চেই তাঁকে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করা হয়। অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লে সাংসদ মমতা ঠাকুরকে নিয়ে আসা হয় বনগাঁ মহাকুমা হাসপাতালে।

উল্লেখ্য, ২৪ জন মিলে এই অনশন শুরু করেছিলেন ৫ নভেম্বর। ৩ জন অসুস্থ হয়ে যাওয়ায় অনশন প্রত্যাহার করেছেন। পরে আরও কয়েকজনের শারিরীক অবস্থার অবনতি হয়। অসুস্থ হলেও অনশন মঞ্চ ছাড়তে রাজি হননি তাঁরা। অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED