মুর্শিদাবাদের নওদাতে পাট ক্ষেত থেকে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ ও বসিরহাট: নিখোঁজ হওয়ার দুদিন পর পাট ক্ষেত থেকে নিখোঁজ এক গৃহবধুর মৃতদেহ মিলল পাট ক্ষেতে। মৃতের নাম সাজেদা বিবি ।বয়স ৩৫ বছর। স্বামী জুজুর আলী মন্ডল। বাড়ি নওদা থানার(Nawda P.S.) রাজপুর এলাকায় । দুদিন থেকে সাজেদা বিবির কোন খোঁজ খবর পাওয়া যায়নি। নওদা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় বলে জানান পরিবারের লোকজন।মঙ্গলবার সকালে সম্রাট ইসলাম নামের এক যুবক তার বেগুনের জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে, বেগুনের জমির পাশে পাট ক্ষেতে এক মহিলার মৃতদেহ পড়ে থাকা অবস্থায় দেখতে পান। দেখেই চিৎকার শুরু করেন এবং পরিবারের মানুষ কে খবর দেন।

সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের লোকজন ও গ্রামের লোকজনেরা। ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে দেহ প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল নিয়ে যান। সেখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয় বলে জানা যায়। মৃতের স্বামী জুজুর আলী মন্ডল কে পুলিশ আটক করেছেন বলে জানা যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ। অন্যদিকে,চিকিৎসার গাফিলিতিতে প্রসূতির মৃত্যু। নার্সিংহোম ভাঙচুর মৃতের আত্মীয়দের । ঘটনাস্থলে পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাট(Bashirhat) মহাকুমার বসিরহাটে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। বিক্ষোভ। নার্সিংহোম ভাঙচুর।

মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ বছর ৩২ এর মমতাজ বিবি, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয় ।তারপর তার ডেলিভারি হলে শিশু জীবিত থাকলেও মা মারা যান। এই খবর জানাজানি হতেই মৃতের আত্মীয় পরিবারের লোকজন নার্সিংহোমে(Nurshing Home) এসে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামের মমতাজ বিবি নার্সিংহোমে সুস্থ অবস্থায় ভর্তি হলেও তারপর হঠাৎ জানা যায় ডেলিভারি হওয়ার সময় ওই প্রসূতির মৃত্যু হয়েছে। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তারা এসে রীতিমতো নার্সিংহোমে ঢুকে বেধড়ক ভাঙচুর চালায়।

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা