প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আর এরই প্রভাব পড়ল এবার ট্রেন পরিষেবায়। বৃষ্টির জেরে মুর্শিদাবাদে রেললাইনে ধস নামায় আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালেই বিপাকে পড়লেন রেলযাত্রীরা। নিউ ফরাক্কা ও তিলডাঙার মধ্যবর্তী অংশে রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় হাওড়াগামী একাধিক ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। আটকে পড়েছে পদাতিক এক্সপ্রেস, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে নিউ ফরাক্কা জংশনের কাছে ফরাক্কা ব্যারেজের প্রবেশপথের দিকে আপ লাইনের একটি অংশে হঠাৎ ধস নামে। টানা প্রবল বৃষ্টির জেরে মাটি সরে গিয়ে রেললাইনের নীচের অংশ দুর্বল হয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিক ও কর্মীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে ক্ষতিগ্রস্ত অংশে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি দ্রুত লাইন মেরামতির কাজ শুরু করে রেল। পরিষেবা পুরোপুরি বন্ধ না রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত আপ লাইনের পরিবর্তে ডাউন লাইন ব্যবহার করে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ওই লাইন দিয়েই ট্রেন পার করানো হচ্ছে, যাতে পরিষেবা যতটা সম্ভব সচল রাখা যায়। পরিষেবা পুরোপুরি বন্ধ না রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, ক্ষতিগ্রস্ত আপ লাইনের পরিবর্তে ডাউন লাইন ব্যবহার করে ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ওই লাইন দিয়েই ট্রেন পার করানো হচ্ছে, যাতে পরিষেবা যতটা সম্ভব সচল রাখা যায়।

আরও পড়ুন: বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪ 

তবে রেললাইনে ধসের জেরে হাওড়ামুখী একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে পড়েছে। কয়েকটি ট্রেনকে পথে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। ফলে দীর্ঘক্ষণ ট্রেনের অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের। রেলের কর্মীরা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে লাইন সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাভাবিক গতিতে ট্রেন চালানো হবে না। প্রবল বৃষ্টির কারণে ওই এলাকার অন্যান্য রেলপথের অবস্থার উপরও নজর রাখছেন রেলকর্মীরা। মেরামতির কাজ শেষ হওয়ার পর রেললাইন পরিদর্শন করে নিরাপদ ঘোষণা করা হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে রেল সূত্রে খবর।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল