ন্যাজাট কান্ডের মূল চক্রী আলিম মোল্লা গ্রেফতার, কীভাবে পুলিশের জালে?

Share:

নিজস্ব প্রতিনিধি, মিনাখাঁ : ন্যাজাট কান্ডের মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মিনাখাঁ থানা এলাকা থেকে লোকেশন ট্র্যাক করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলানাথ ঘোষের এফআইআর এর ১ নম্বরে নাম ছিল এই আলিম মোল্লার। মূল অভিযুক্তকে গ্রেফতারের পরে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে সোমবারই তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে।

সন্দেশখালির শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষকে গাড়ি এক্সিডেন্ট করিয়ে খুন করার চেষ্টার অভিযোগে মূল আসামি হিসেবে এফআইআরে নাম ছিল আলিম মোল্লা। ভোলা ঘোষ অভিযোগ জানিয়েছিলেন, আলীম মোল্লাই ট্রাক চালাচ্ছিল। লক্ষাধিক টাকার সুপারি নিয়ে ভোলানাথ ঘোষকে বাসন্তী হাইওয়ে রোডের উপর ১৬ চাকা ট্রাক দিয়ে পিষে খুন করার চেষ্টা করেছিল আলিম। ভোলা ঘোষ বেঁচে গেলেও ভোলা ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার দিন অভিযোগ ওঠে জেলে বসেই শেখ শাহজাহান খুনের ছক কষেছিল প্রধান সাক্ষী ভোলাকে। তারপর কেটে যায় তিনদিন। কোথায় মূল অভিযুক্ত? এই প্রশ্ন উঠতে শুরু করেছিল। সন্দেশখালিতে ভোলানাথ ঘোষকে খুনের ছক কষা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আলিম মোল্লা, নজরুল মোল্লা-সহ আটজনের বিরুদ্ধে ন্যাজাটের রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছিল। ভোলানাথ ঘোষ তাঁর আইনজীবী কালীচরণ মণ্ডলকে নিয়ে পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছিলেন। ২০২২ সালের একটি ধর্ষণ মামলায় নাম রয়েছে শেখ শাহজাহানের। সেই মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। আর তাঁকেই খুন করার ছক হয়েছিল বলে অভিযোগ।

ঘটনার তিনদিন পর পুলিশ গ্রেফতার করেছে রহুল কুদ্দুস মোল্লা ও গফফর শেখকে। ভোলানাথের গাড়ি নজরদারি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কুদ্দুস মোল্লা ও গফফর শেখকে। যেদিন এই পথ দুর্ঘটনা ঘটে সেদিন রহুল কুদ্দুস শেখ নজরদারি রেখেছিল ভোলার গাড়িতে বলে অভিযোগ। এরপরে আরও ২জনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু অধরা ছিল আলিম মোল্লা। অবশেষে ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই তাকে ধরল পুলিশ।

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী