চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডোবার মধ্যে ভাসছে মহিলার নগ্ন দেহ, তদন্তে নামল পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ মহিলার ক্ষতবিক্ষত দেহ ভাসছে গাছপালা ঘেরা জলের ডোবায়। আর তা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে কলকাতা লাগোয়া নরেন্দ্রপুর থানা সংলগ্ন গড়িয়া-গঙ্গাজোয়ারা রোডে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।  মহিলার মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন , রাস্তার পাশে এক গাছপালা ঘেরা ডোবার মধ্যে একটি মহিলার নগ্ন  দেহ দেখতে পায়। এরপর তাঁরা সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানার  পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ দেহ উদ্ধার করেছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে কারা ওই মহিলাকে খুন করেছে, তা এখন জানা যায়নি।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কোন সুস্পষ্ট তথ্য পায়নি।  তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই মহিলাকে অন্যত্র খুন করে এই ডোবার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই পুলিশ ওই এলাকার সিসিটিভি দেখতে শুরু করেছে। যদিও মহিলার নাম, পরিচয় এখন অধরাই রয়েছে। দ্রুত সমস্ত তথ্য সামনে আসবে বলে আশাবাদী তদন্তকারী আধিকারিকরা। তবে ডোবার মধ্যে আচমকাই মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।  

Published by:

Share Link:

More Releted News:

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

মমতার ভবানীপুর সহ ১২৯ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় কোন-কোন আসন?

বুথে যাওয়ার বাস না থাকায় ভোট কর্মীদের তুমুল বিক্ষোভ সিউড়ি DCRC’তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ