দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। ১৯ বছরের পুরনো মামলায় গ্রেফতার হয়েছেন মিলন প্রধান। হলদিয়া ও কাঁথি মহকুমা আদালতের নির্দেশে আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে কংগ্রেস প্রার্থীকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আজ, বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মিলন প্রধান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে দ্রুত জামিনের আর্জি জানিয়ে মামলা দায়ের করেছেন নন্দীগ্রামের প্রার্থী। তাঁর আর্জি গ্রহণ করেছেন বিচারপতি। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

১৯ বছরের পুরনো তিন খুন ও অস্ত্র আইনে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল৷ সেই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে কংগ্রেস প্রার্থীকে গত শুক্রবার সন্ধ্যায় চণ্ডীপুর থেকে গ্রেফতার করে পুলিশ৷ কংগ্রেসের দাবি ছিল, প্রতিহিংসামূলক আচরণ করছে পুলিশ। উপ নির্বাচনের আগে কেন গ্রেফতার করা হবে, এই প্রশ্নই তুলতে থাকে হাত শিবির। যদিও পুলিশ জানায়, মিলন প্রধানের উপর গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গত শনিবার তোলা হয়েছিল হলদিয়া মহকুমা আদালতে। বিচারক মিলনকে দুটি মামলায় ১৪ দিনের আলাদা আলাদা করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। একটি মামলায় ৩ অক্টোবর ও অপরটিতে ৫ অক্টোবর পর্যন্ত জেলা হেফাজতে থাকবেন মিলন। যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস প্রার্থীর আইনজীবী।

আরও পডুন: মাথায় ঝুলে ৯ কোটির মামলা, জনসাধারণের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ‘লালবাগচা রাজা’র দর্শন রাজপালের

তাই আজ, বুধবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে কংগ্রেস প্রার্থীর আইনজীবী বলেন, তাঁর মক্কেল উপ নির্বাচনের প্রার্থী। জামিনের আবেদন শুনানি করতে সময় লাগবে। দ্রুত জামিন সংক্রান্ত মামলার শুনানি হোক। তারপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের করেন মিলন প্রধানের আইনজীবী।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের