জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: তৃণমূল আমলে ১০০ দিনের কাজের সুপারভাইজার উপভোক্তাদের কাছ থেকে জব কার্ড নিয়ে আটকে রেখেছে দীর্ঘদিন। জব কার্ড(Job Card) এবং পুরনো প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজার এর বাড়ি ঘেরাও করে ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।নন্দীগ্রামের(Nandigram) খোদামবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা ১০০ নম্বর বুথে মঞ্জুরি গিরি তিনি তৃণমূল কংগ্রেসের আমলে সুপারভাইজার ছিলেন ১০০ দিনের কাজের। উপোভোক্তাদের কাছ থেকে জব কার্ড নিয়ে তিনি দীর্ঘদিন আটকে রেখেছেন এমনটাই অভিযোগ উপভোক্তদের।

আগামী জুলাই মাস থেকে আবারো পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু হতে চলেছে। কিন্তু উপভোক্তাদের কাছে পুরোনো জব কার্ড নেই। যার ফলে কাজ পেতে অসুবিধা হবে এমনটাই ভয় কার্ড হোল্ডারদের। যখন উপভোক্তারা কার্ড চাইতে আসেন মঞ্জুরি গিরির কাছে, তখন নাকি কার্ড দিতে অস্বীকার করেন মঞ্জুরী গিরি(Manjuri Giri)। এও বলেন যাদের ভোট দিয়েছে তাদের কাছে গেলে তারাই জব কার্ড দেবে। এছাড়াও গ্রামবাসীদের অভিযোগ পুরনো জব কার্ডে তারা যে সমস্ত কাজ করেছিলেন সেই টাকা ও আটকে রেখেছেন মঞ্জুরিদেবী।

সরকারের থেকে আসা ত্রিপল তাদের দেওয়া হয়নি। অভিযোগ তুলে পূর্বতন সুপারভাইজার মঞ্জুরী গিরির বাড়ি ঘেরাও করে রবিবার দুপুরে বিক্ষোভ দেখালেন আমড়াতলার(Amratala) ১০০ নম্বর বুথের গ্রামবাসীরা। যদিও মঞ্জুরি গিরি বলেন, গ্রামবাসীরা মিথ্যা অভিযোগ করছেন। তিনি কারোর জব কার্ড আটকাননি। কারোর কোন টাকাও আত্মসাৎ করেননি। যদিও গ্রামবাসীরা ওই সুপারভাইজারের কথা শুনতে নারাজ। জব কার্ডের দাবিতে তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছেন বাড়ি ঘেরাও করে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?