কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার নেপথ্যে ট্রেন অপারেশন কাজের গাফিলতি

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে মালগাড়ির চালককে কাঠগড়ায় তোলা হয়েছিল। কিন্তু এখন রেলেরই সেফটি কমিশনার ভিন্ন তথ্য তুলে ধরছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালগাড়ির চালকের(Driver of Goods Train) ভুলে নয়, ট্রেন পরিচালনার পদ্ধতিগত কারণেই দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস(Kanchenjunga Express Accident)। রিপোর্ট এটাই স্পষ্ট ভাবে জানাল Commissioner of Railway Safety। গত ১৭ জুন উত্তরবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের রাঙাপানি স্টেশনের(Rangapani Station) কাছে লাইনে দাঁড়িয়ে থাকা শিয়ালদামুখী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। সেই দুর্ঘটনায় মারা যান ১০জন। আহত হন প্রায় ৫০ জন যাত্রী। সেই দুর্ঘটনায় মৃতদের তালিকায় ছিলেন মালগাড়ির চালক ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডও। সেই দুর্ঘটনার পরে পরেই, রেলের তরফে কাঠগড়ায় তোলা হয়েছিল মালগাড়ির চালককে। বলা হয়েছিল, মালগাড়ির চালকের ভুলেই প্রাণ গিয়েছে এত মানুষের। কিন্তু সেই দুর্ঘটনার প্রায় এক মাস পর এবার সামনে এল একেবারে ভিন্ন তথ্য।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে Commissioner of Railway Safety’র তদন্ত রিপোর্ট জমা পড়েছে। যা কার্যত রেল বোর্ডকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট রিপোর্টে জানানো হয়েছে, চালকের দোষে নয়, ট্রেন অপারেশন কাজের গাফিলতির জন্য দুর্ঘটনা ঘটেছিল। সঠিক মেমু না দেওয়া, সিগন্যালিং ব্যবস্থায় ধারাবাহিক ত্রুটি, এমনকী চালক ও সহকারি চালকদের সঠিক প্রশিক্ষণ না থাকার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার পরই মালগাড়ির চালকের ঘাড়ে দোষ দিয়েছিল রেলবোর্ড। সেই দোষ চাপানো ছাড়াও, দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে মালগাড়ির দুই চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে রেল পুলিশের বিশেষ দল। কিন্তু এখন Commissioner of Railway Safety’র রিপোর্টে বলা হয়েছে, যোগাযোগ রাখার জন্য চালকদের কাছে ওয়াকিটকির মতো গুরুত্বপূর্ণ যন্ত্রটুকুও ছিল না। ওই সেকশনে ট্রেনের স্পিড লিমিট পর্যন্ত নির্দিষ্ট করে বলা ছিল না।

দুর্ঘটনার পরে রাঙাপানি স্টেশন মাস্টারের ভূমিকাও যথেষ্ট প্রশ্নের মধ্যে রয়েছে। দুর্ঘটনার পরে পরেই তাঁকে ক্লোজ করা হয়। পরে সাসপেন্ড হন তিনি। তার আগে আরও তিনজনকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু এই ৪জনকেই সাসপেন্ড করলেই যে রেল কর্তৃপক্ষের গাফিলতি ঢাকা পড়ে যাবে না, সেটা এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে Commissioner of Railway Safety’র রিপোর্ট। সব থেকে বড় কথা এই রিপোর্ট বাইরের কেউ দিচ্ছে না। দিচ্ছে রেলেরই সংস্থা। এই দুর্ঘটনা ও এই রিপোর্টের পরেও হয়তো আগামী দিনে এই সব গাফিলতি ঠিক করা হবে না। কার্যত দেশের রেলপথ ও রেলযাত্রা সম্পূর্ণ ভাবেই অসুরক্ষিত হয়ে পড়ে থাকবে আমজনতার জন্য। ট্রেনে চড়তে হবে ও যাত্রা করতে হবে সম্পূর্ণ ভাগ্যের জোরে।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম