Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ইশ্বর চেয়েছে তাই আমরা ফিরে এসেছি। ইশ্বরের অশেষ কৃপা প্রাণ রক্ষা করার জন্য। ইশ্বরের কাছে প্রার্থনা, এখন যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁদেরকেও সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন পরিবারের কাছে।’ আজ, রবিবার সকালে বসিরহাটের বাড়িতে ফিরে এমনটাই জানালেন পোদ্দার দম্পতি।

নেপালে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সেই ঘোরার অভিজ্ঞতা যে এমন হবে তা কখনোই ভাবেননি। তাঁদের প্রাণ রক্ষার জন্য যদি কারোর অবদান থাকে তাহলে ইশ্বর এবং গাড়ির চালক। নেপালের ভয়ঙ্কর ঘটনার কথা বর্ণনা দিতে গিয়ে অনুকূল পোদ্দার জানিয়েছেন, ‘সেই সময়ে সবাই গাড়িতে। তখন গাড়ি চালাতে চালাতে চালক দেখতে পান পাহাড়ের উপর থেকে ধোঁয়ার মতো কিছু একটা নিচে নামছে। সেটি যে আদপে হড়পা বান, তা পরে বোঝা যায়। কৌতুহল বাড়ল সকলের। হড়পা বান কেমন হয়, তা চোখে দেখার জন্য কিছু সময় সেই স্থানে দাঁড়িয়ে দেখছিলাম আমরা। কিন্তু চালক বুঝতে পারে, যে হড়পা বান ধেয়ে আসছে তা মারাত্মক। যে কোনও সময়ে বড় দুর্ঘটনা তাঁদের সঙ্গেও ঘটতে পারে। তা দেখেই চালকের সন্দেহ হওয়ায়। চালক সবাইকে নিয়ে গাড়ি পাহাড়ের উপরে নিরাপদ স্থানে তুলে নিয়ে যায়। গাড়ি আর সামনের দিকে এগোননি তিনি। আর তাতেই রক্ষা পেয়ে যাই।’

আরও পডুন: কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

অনুকূলবাবু আরও জানান, ‘চালক খবর নিলে জানতে পারে গন্তব্যে যাওয়ার মত অবস্থা নেই। কবে ঠিক হবে তারও কোনও ঠিক নেই। অবশেষে সকলকে নিয়ে হোটেলে ফেরে সে।’ আজ, রবিবার হাওড়া স্টেশন হয়ে বসিরহাটের এই শিক্ষক দম্পতি সকালে পুলিশি নিরাপত্তায় বাড়ি ফিরেছেন। তাঁরা বাড়ি ফিরতেই এলাকার মানুষের ভিড়। সকলেই অপেক্ষা করছিল। তার আজ অবসান হল। এলাকার মানুষও কিছুটা দুশ্চিন্তা মুক্ত হল। যদিও বসিরহাট পুলিশের তরফে এই দম্পতির সঙ্গে যোগাযোগ করে তাঁদের বিমানে ফেরার কথা জানায়। কিন্তু তাঁরে যেখানে ছিলেন সেখান থেকে বিমানবন্দর অনেক দূরে ছিল। তাই যাঁদের সঙ্গে গিয়েছিলেন তাঁদের ব্যবস্থাপনায় অবশেষে নিজের বাড়িতে নিরাপদে ফিরলেন অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী।

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ