নীলগঞ্জের মোচপোলে নতুন করে উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের নতুন করে উত্তেজনা দত্তপুকুরের নীলগঞ্জের মোচপোল এলাকায়। দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে অপর এক অভিযুক্ত আজিবর রহমান ও তাঁর ছেলে আতিয়ার রহমানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার বিস্ফোরণস্থলের পাশে নিজের বাড়িতে ফিরে এলে গ্রামবাসীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। শেষঅবধি আজিবর রহমান , ছেলে আতিয়ার রহমান, ভাইপো মতিয়ার রহমানকে গ্রেফতার করে নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ। অভিযোগ, অবৈধ ল্যাব ও বাজি ব্যবসার সঙ্গে যুক্ত আজিবর রহমান ও তাঁর ছেলে আতিয়ার রহমান। ফলে তাঁদের ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশ লাঠি উচিয়ে ছত্র ভঙ্গ করে।   

অন্যদিকে, দত্তপুকুর ঘটনার মাঝেই বারাসাত পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেশ কয়েকটি বাড়ি থেকে নিষিদ্ধ বাজি উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বাড়ির মালিক বারাসাত পৌরসভার পৌর প্রধানের ঘনিষ্ঠ তাই কেউ মুখ খোলেনা।পুলিশে জানিয়েও লাভ হয়নি। বরং অভিযোগকারীদের এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তবে সোমবার(২৮অগস্ট)রাতভর দত্তপুকুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ১২,৯৪০ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

 মঙ্গলবার সকালে বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত কেরামত আলির নতুন গোডাউনের হদিশ পায় পুলিশ। মাছ ও মুরগির খাবারের বস্তার ভেতরে বাজি তৈরির পণ্য রেখে দেওয়া হয়েছিল। ঘটনাগুলিতে তিনটি মামলা রুজু করেছে দত্তপুকুর থানার পুলিশ।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার