আগামী ১ নভেম্বর থেকে ‘দুয়ারে সরকার’ শিবিরেই মিলবে পাট্টা ও বিদ্যুৎ পরিষেবা

শুক্রবার নবান্ন (NABANNA) এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, এই পরিষেবার জন্য অতিরিক্ত কোনও চার্জ নেওয়া হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১ নভেম্বর থেকেই ফের চালু হবে ‘দুয়ারে সরকার’ (DUARE SARKAR)। আর এই দিন থেকে সাধারণ মানুষের সুবিধার জন্য নবান্ন চালু করছে আরও দু’টি পরিষেবা। ‘দুয়ারে সরকার’ থেকেই এবারে পাট্টার আবেদন করা যাবে। আবেদন জানানো যাবে বিদ্যুৎ সংযোগের জন্য। জমা দেওয়া যাবে বিদ্যুতের বিলও।

শুক্রবার নবান্ন (NABANNA) এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে, এই পরিষেবার জন্য অতিরিক্ত কোনও চার্জ নেওয়া হবে না। উল্লেখ্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ১০০ দিনের কাজ, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পে বিশেষ জোর দেওয়া হয়েছে। বাড়তি নজর দেওয়া হবে পাট্টা ও বিদ্যুৎ সংযোগ বা বিল জমা দেওয়ার ক্ষেত্রেও। প্রসঙ্গত, রাজ্যের এই প্রকল্প ইতিমধ্যেই অর্জন করেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিভাগে সেরার পুরস্কার। নবান্ন সূত্রে খবর, আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা।

অন্যদিকে,  বাংলার বুকে নানা পুরনিগম ও পুরসভায় উন্নয়নমূলক কাজ হয়েছে। সেই সব কাজের জেরে কেন্দ্র সরকার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। কিন্তু রাজনীতির জাঁতাকলে পড়ে সেই নগরোন্নয়নের খাতেই বাংলার জন্য বরাদ্দ হওয়া ৩ হাজার কোটি টাকা আটকে আছে বলে দাবি করেছে নবান্ন। অথচ ওই একই খাতে দেশের বিজেপি শাসিত অনান্য রাজ্যগুলিতে সেই টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। বাংলার ক্ষেত্রে এহেন বঞ্চনার কারণ কী, সেই প্রশ্ন তুলেছেন নবান্নের আধিকারিকেরা।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন