এই মুহূর্তে




নিউ জলপাইগুড়ি স্টেশনের ওয়েটিং রুমে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে। মঙ্গল বার সকাল দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের (New Jalpaiguri Station) ওয়েটিং রুমে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন ।এমন খবর আসে জিআরপি এবং আরপিএফ এর কাছে।খবর পাওয়া মাত্রই চিকিৎসককে নিয়ে ঘটনাস্থলে যান আরপিএফ (RPF) এবং জিআরপি আধিকারিকরা।

এরপর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বলে খবর ‌।এরপর ওই মহিলার দেহ হুইলচেয়ারে করে নিয়ে আসা হয় স্টেশনের বাইরে। জিআরপি ঘটনা তদন্ত শুরু করে এবং ওই মহিলার পরিচয় জানার চেষ্টা শুরু করে। কিন্তু ওই মহিলার কাছে কোন ট্রেনের টিকিট বা কোন নথি মেলেনি। এরপর অ্যাম্বুলেন্স (Ambulance) ডেকে ওই মহিলার দেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

নিউ জলপাইগুড়ি জিআরপি (New Jalpaiguri GRP)সূত্রে জানা গিয়েছে মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রেনের যাত্রী নয় অথচ তার মৃতদেহ কি করে রেল স্টেশনের ওয়েটিং রুমে পাওয়া গেল এর উত্তর খুঁজছে পুলিশ। স্টেশনের বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মহিলার পরিচয় জানার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। ওই মহিলা কোন রেলযাত্রীকে ছাড়তে ওয়েটিং রুমে এসেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় স্টেশনের ভেতরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোন কারণ আছে তা মৃতদেহের ময়নাতদন্তে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁকড়া ধরতে গিয়ে সাক্ষাৎ যমের মুখে, বাঘের সঙ্গে লড়াই করে জয়ী মৎস্যজীবী

বয়সসীমা পেরনো মামলাকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকের নির্দেশ হাইকোর্টের

রামপুরহাট ১নং ব্লক অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ BLO -দের

হাসপাতাল থেকে ছুটি পেলেন নচিকেতা, বাড়ি ফিরলেন গায়ক

ফের পুলিশকে চ্যালাকাঠ দিয়ে পেটানোর নিদান বিজেপি বিধায়কের

‘প্রয়োজনে সোনালিকে আর্থিক সাহায্য’, কেন্দ্র-রাজ্যকে বার্তা সুপ্রিম কোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ