দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসি বেআইনি নিয়োগ তালিকা, বেশিরভাগ চাকরিপ্রার্থী কাজেই যোগ দেননি!

নিজস্ব প্রতিনিধি: বেআইনি ভাবে নিয়োগের ১৮৩ জনের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তার মধ্যে বেশির ভাগ জন কাজেই যোগ দেননি। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। উল্লেখ্য, জেলার ডিআই’রা  রিপোর্ট পাঠিয়েছিল এসএসসি’কে (SSC)। সেখানেই পাওয়া গিয়েছে এই তথ্য।

অভিযোগ, নবম- দশম শ্রেণিতে ১৮৩ জনের নাম বেআইনি ভাবে সুপারিশ করা হয়েছিল। সেই তালিকা প্রকাশিত হয়েছিল। দেখা গিয়েছে, তাঁদের মধ্যে ১০০ জন আদৌ কাজে যোগ দেননি। তবে এখনও কারা কাজ করছেন, তা নিয়ে বুধবার বৈঠকে বসবেন এসএসসি আধিকারিকরা। উল্লেখ্য, কাজ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন প্রায় ৪-৫ জন।

প্রসঙ্গত, বিচারপতির নির্দেশ ছিল, তিন দিনের মধ্যে বেআইনি নিয়োগ নিয়ে ডিআই’রা তথ্য দেবেন কমিশনকে। তাঁর নির্দেশ, আদালতে কমিশনকে পরবর্তী রিপোর্ট পেশ করতে হবে ১৪ দিনের মধ্যে।

প্রসঙ্গত, আগেই ভুয়ো সুপারিশে নিয়োগ পাওয়া ১৮৩ জনের নামের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তারপরে ফের পাওয়া গিয়েছিল  ৪০ জনের ভুয়ো সুপারিশের খবর। মানে এখনও পর্যন্ত সংখ্যা ২২৩ জন। অভিযোগ, OMR শিট কারচুপি’র ৪০ জনকেই চাকরির সুপারিশ করে কমিশন। যে ৪০ জনের বিরুদ্ধে ভুয়ো সুপারিশে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ২১জন বাংলার শিক্ষক, ইতিহাসের শিক্ষক রয়েছেন ১০ জন, জীবন বিজ্ঞানের শিক্ষক রয়েছেন ৩, ইংরাজি শিক্ষক রয়েছেন ৪, ভৌতবিজ্ঞানের ১, ভূগোলের ১ জন। 

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ