মালদার ঘটনায় NIA তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের, সিদ্ধিনাথকে তোপ জ্ঞানেশের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মালদহের কালিয়াচকের বিচারকদের আটকে রাখার ঘটনায় বিরক্তি প্রকাশ করল নির্বাচন কমিশন। জেলা পুলিশ সুপারকে জানানো হল, বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে আজ বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে তাঁর ক্ষোভের মুখে পড়েন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ। এবার এনআইএ

তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ৩ এপ্রিল শুক্রবার সকালেই রাজ্যে পৌঁছবেন এনআইএ অফিসাররা বলে সূত্রের খবর।

এদিকে ভোটার তালিকায় নাম না ওঠায় বুধবার থেকেই মালদহের কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। আর সেটাই চরম পর্যায়ে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যুক্ত হওয়া বিচারকদের উপর। যার জেরে মাঝরাতে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে ঘিরে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে বলে অভিযোগ। তাঁদের মধ্যে ছিলেন মহিলা–সহ ৩ জন বিচারকও। অবশেষে মাঝরাতে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তবে তা নিয়ে কড়া পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্টও।

অন্যদিকে মালদহের ঘটনায় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে বলেছিল। সর্বোচ্চ আদালত জানিয়েছিল, সিবিআই অথবা এনআইএ’‌র মতো স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। তার পরেই সিবিআইকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সিবিআইকে তা জানিয়ে দেওয়া হয়েছে। কালিয়াচকের ঘটনায় বড় পদক্ষেপ নেয় দেশের শীর্ষ আদালত। মালদহের জেলাশাসক এবং পুলিশ সুপারকে শোকজ করা হয়। পুরো বিষয়টির প্রাথমিক রিপোর্ট চেয়ে পাঠায় সুপ্রিম কোর্ট। প্রয়োজনে এই ঘটনার তদন্ত সিবিআই বা এনআইএ’‌কে দিয়ে করানো হবে বলেও জানানো হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘‌আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে একটি চিঠি পেয়েছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুধবার রাতেই আমাদের মধ্যে কয়েকজনকে জানানো হয়, কালিয়াচক এলাকায় বিচারকদের দুষ্কৃতীরা ঘেরাও করে রেখেছিল। রাত ২টো পর্যন্ত আমরা নজর রেখেছি।’‌

এছাড়া এই ঘটনায় একজন আইএসএফ নেতা–সহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার সন্ধ্যা নামতেই কালিয়াচক কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। যেহেতু কোনও বিস্ফোরণের ঘটনা ঘটেনি তাই এনআইএকে দায়িত্ব দেওয়া হয়নি বলে খবর। শুক্রবার সকালেই মালদহে পৌঁছে কাজ শুরু করবেন সিবিআই অফিসাররা। যদিও আজ নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই ঘটনার পিছনে রয়েছে অমিত শাহ এবং নির্বাচন কমিশন। পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। আইনশৃঙ্খলা এবং প্রশাসনে এখন সব নির্বাচন কমিশনের অফিসাররা। ওরা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারেনি।

চিনের জন্যই নেপালে বিপর্যয়, নিরাপদে বাড়ি ফিরে অভিযোগ উত্তরপাড়ার অঞ্জনার

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

গরুমারা জঙ্গলের পাশে রিসর্টে রমরমিয়ে চলছে ‘মধচক্র’, পুলিশের জালে মহিলা-সহ ৮

‘বিরোধীরা কোথায় যাবে, দায় আমাদের নয়’, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা-মেয়ে

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০

ছাতা রেডি রাখনু! চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’

লারাক দ্বীপে হামলার প্রতিশোধ, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের