শিবপুর, রিষড়া ও ডালখোলায় অশান্তির ঘটনায় তদন্ত শুরু করল এনআইএ

তিন জায়গার ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করেছেন তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিবপুর, রিষড়া ও ডালখোলায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নেওয়ার প্রক্রিয়া শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তিন জায়গার ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করেছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার কলকাতায় এনআইএ আদালতে জমা দেওয়া হবে সেই এফআইআর গুলির কপি।

এনআইএ সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় এনআইএ আদালতে এফআইআর কপি জমা দেওয়ার পর এই মামলা সংক্রান্ত সমস্ত নথি রাজ্য পুলিশের কাছ থেকে এনআইএ নিজেদের হাতে নেওয়ার আবেদন জানাবে। পাশাপাশি এই অশান্তির ঘটনাগুলিতে রাজ্য পুলিশের হাতে যারা গ্রেফতার হয়েছেন, সেই অভিযুক্তদেরও নিজেদের হেফাজতে চাইবে এনআইএ।

উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অশান্তির ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু হাইকোর্ট ওই অশান্তির ঘটনার তদন্তভার দেয় এনআইএ-কে। এরপর হাওড়ার পুলিশ কমিশনার, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ও এডিজি সিআইডি-কে চিঠি দেয় জাতীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এনআইএ-এর তরফে এফআইআরের একটি খসড়া তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। প্রসঙ্গত কোনও ঘটনার তদন্তভার নেওয়ার পর এনআইএ এফআইআরের একটি খসড়া তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠায়। তার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সঙ্কেত মিললেই তদন্ত শুরু হয়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত