এইমসে বেআইনি নিয়োগ, মেয়েকে বাঁচাতে রাস্তায় বিজেপি বিধায়ক

বেইনি নিয়োগের তদন্তে বিধায়ক কন্যাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে তলব করেছেন তদন্তকারীরা। এবার মেয়েকে বাঁচাতে পথে নামলেন বাবা নীলাদ্রীশেখর দানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েকে বাঁচাতে এবার রাস্তায় নামলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানা। এইমসে কোনও নিয়ম না মেনে তাঁর মেয়েকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সেই মামলার তদন্ত করছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। বেইনি নিয়োগের তদন্তে বিধায়ক কন্যাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে তলব করেছেন তদন্তকারীরা। এবার মেয়েকে বাঁচাতে পথে নামলেন বাবা নীলাদ্রীশেখর দানা।

এইমসে বেআইনিভাবে কাজের সুযোগ নেওয়ার জন্য তাঁর মেয়েকে তলব করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। মেয়ে মৈত্রেয়ীকে সিআইডি তলব নিয়ে এবার রাজয সরকারকে আক্রমন করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রীশেখর দানা। এদিন তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি।

অন্যদিকে এইমস-এ নিয়োগ দুর্নীতি মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে জিজ্ঞাসবাদ করার জন্য নোটিশ পাঠিয়েছিল সিআইডি। বুধবার অনসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। বুধবার বেলা সোয়া ১২টা নাগাদ হরিণঘাটায় বিধায়কের বাড়িতে যান সিআইডি-র চারজন তদন্তকারী আধিকারিক। সেখানে তাঁরা জিজ্ঞাসাবাদ করেন বিধায়কের পুত্রবধূকে। গোয়েন্দারা প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন অনসূয়া ঘোষকে। জিজ্ঞাসাবাদ সেরে এক ঘণ্টা পর তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারীরা।

অভিযোগ, কল্যাণীর এইমসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিজেপির ৪ নেতা নিয়ম না মেনে নিয়োগ করিয়েছেন। বিজেপির ২ সাংসদ ও ২ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগের তালিকায় ৮ জনের নাম রয়েছে। অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এই মামলায় নাম জড়িয়েছে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী (Minister) ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এবং রাণাঘাটের সাংসদ (MP) জগন্নাথ সরকারেরও।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের