নির্মলার বাজেটে বাংলার জন্য শুধুই বঞ্চনা আর প্রতিশ্রুতি

নির্মলা সম্ভবত মনে করেন, সেই পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে বাংলা পড়ে না। তাই বিহার, ওড়িশা, সিকিম যা পায় তা জোটে না বাংলার ভাগ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক কিছু বিষয় নিয়েই রাজ্যের সকলে তাকিয়ে ছিলেন নির্মলার(Nirmala Sitaraman) পানে। কিন্তু এল না কিছুই। জুটল সেই বঞ্চনা আর ভুরি ভুরি মৌখিক প্রতিশ্রুতি মাত্র। নজর ছিল ১০০ দিনের কাজের প্রকল্পে। নজর ছিল আবাস যোজনার দিকে। নজর ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের দিকে। নজর ছিল ডিভিসি’র জলাধারগুলির ডেজিংয়ের দিকে। নজর ছিল রেল থেকে রাস্তা, স্বাস্থ্য থেকে শিক্ষার দিকে। নজর ছিল জাতীয় স্বাস্থ্য মিশন থেকে মিড ডে মিলের দিকে। কিন্তু কিছুই শোনা গেল না। এমনকি বাংলার(Bengal) পড়শি রাজ্যগুলি কেন্দ্রের থেকে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ পেলেও বাংলার জন্য একটি শব্দ এদিন খরচ করেননি নির্মলা। খালি শুনিয়েছেন, দেশের পূর্ব দিকের রাজ্যগুলির দিকে বিশেষ ভাবে নজর দেওয়া হবে। নির্মলা সম্ভবত মনে করেন, সেই পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে বাংলা পড়ে না। তাই বিহার, ওড়িশা, সিকিম যা পায় তা জোটে না বাংলার ভাগ্যে।

এদিন নির্মলার বাজেট(Union Budget 2024-25) পেশের সময় থেকেই বিরোধী বেঞ্চের সাংসদরা চিৎকার-চেঁচামেচি শুরু করেছিলেন। আর বাজেট পেশ শেষ হতেই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee) সাফ জানালেন, এদিন বাজেট আদতে ‘কুর্সি বাঁচাও’ বাজেট। বন্যা প্রতিরোধে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হলেও বাংলার ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। এমনকি ডিভিসি’র জলাধারগুলির ড্রেজিংয়ের বিষয়টিও নিয়ে উচ্চবাচ্য করেননি নির্মলা। ওড়িশার পর্যটন উন্নয়নে বিশেষ সাহায্যের কথা ঘোষণা করা হলেও বাংলার পর্যটনের উন্নয়নের জন্য কিছুই নেই নির্মলার বাজেটে। সম্প্রতি সামনে এসেছিল বাংলার বুকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর যাতে UNESCO World Heritage Tag পায় তার জন্য পদক্ষেপ করবে কেন্দ্র সরকার। কিন্তু এদিনের বাজেটে তার কিছুই খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ ঘুরে ফিরে সেই প্রতিশ্রুতি আর গালভরা বুলি। আদতে শুধুই বঞ্চনা।

এদিনের বাজেট দেখে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে ট্যুইট করে বলা হয়েছে, এই বাজেট গদি বাঁচানোর শেষ চেষ্টা। এই বাজেট অন্ধ্র-বিহার বাজেট। নির্মলার বাজেটে কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতে বাংলার কী লাভ হবে সেতাই কেউ খুঁজে পাচ্ছেন না। কেননা এই প্রকল্প গড়ে উঠতেই ১০ বছর সময় লেগে যাবে। বিহারের বুকে হাইওয়ে নির্মাণের জন্য নির্মলা ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন, কিন্তু বাংলার বুকে থাকা জাতীয় সড়কগুলির জন্য বা রাজ্যের হাতে থাকা সড়কগুলির জন্য কোনও ঘোষণা করেননি। নির্মলার এই বাজেটকে সেই কারণেই সমর্থন করেনি তৃণমূল। সমর্থন করছে না বাম ও কংগ্রেসও। বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন,বিহার বা অন্ধ্রের জন্য বরাদ্দে আমাদের কোনও আপত্তি নেই।  কিন্তু যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব ক্ষেত্রেই গোটা দেশকে পথ দেখায়, সেই বাংলাকে এভাবে বঞ্চিত করা হল। বাংলার মানুষ আবার জবাব দেবে।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য