কল্যাণী ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ টোটো চলাচল, বড় ঘোষণা ব্যারাকপুর কমিশনারেটের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তাঘাটে প্রতিদিনই দেদার  বাড়ছে টোটোর দাপট। এর ফলে যেমন যানজটের সমস্যা বাড়ছে তেমনি বাড়ছে দুর্ঘটনা। এই অবস্থায় টোটোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়েছে। তাই এবার ব্যারাকপুর কমিশনারেটের তরফ থেকে করা হল বড় ঘোষণা । বৃহস্পতিবার কমিশনারেট জানিয়ে দিয়েছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ।

বলা বাহুল্য, এই কমিশনারেটের মধ্যে রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। আর সেখানেই বারবার যত্রতত্র টোটো নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে চালকদের বিরুদ্ধে। দুর্ঘটনার সম্ভাবনাও বারবার তৈরি হয়।   তাই এই সকল রাস্তায় যাতে না কোন বড়সড় দুর্ঘটনা না হয় সেইজন্য কমিশনারেটের তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছে টোটো। সেইসঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দুই এক্সপ্রেসওয়ে  টোটো নিয়ে উঠলে, কড়া শাস্তির মুখে পড়তে হবে চালকদের।

উল্লেখ্য, কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে পড়ে নিমতা, বিরাটি, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচড়াপাড়া হয়ে কল্যাণী ঢোকার রাস্তা। কলকাতা থেকে কল্যাণীর দিকে যেতে এই এক্সপ্রেসওয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বিরাটি, দক্ষিণেশ্বরের দিকে যাতায়াত করা যায়। ইতিমধ্যেই কল্যাণী এক্সপ্রেসওয়ে চওড়া করার কাজ জোরকদমে চলছে । এই আবহে টোটো চলাচল নিষিদ্ধ করল ব্যারাকপুর কমিশনারেট।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল