পরিচয়পত্র না থাকায় কাজ করতে গিয়ে বাধা জগাছায়, গাইঘাটায় তালাবন্দি BLO-রা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথম থেকে বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার এসআইআর-র মূল পর্বের কাজ শুরুর প্রথম দিনেই শুরু সমস্যা। রাজ্যে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে বিএলওদের। কখনও সঠিক এনামুরেশন ফর্ম না পাওয়া, কখনও পরিচয়পত্র না থাকায় সমস্যায় পড়েছেন বিএলওরা। ফলে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

মঙ্গলবার থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর-র কাজ সারছেন বিএলওরা। ভোটারদের বাড়িতে গিয়ে এনামুরেশন ফর্ম দিয়ে, সবকিছু ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কেউ বুঝতে না পারলে ফর্ম ফিলআপ করতে সাহায্য করা হচ্ছে। কিন্তু তারপরেও সমস্যায় পড়েছেন তাঁরা। হাওড়ার জগাছায় বিএলওকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিএলওর কাছে আইডি না থাকায় বিএলওকে কাজে বাধা দেওয়ার অভিযোগ। বলা হয়েছে, নিরাব্চন কমিশনের পক্ষ থেকে একটি কিউআর কোড সহ কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখেই ফর্ম ফিলআপ করা হবে। কিন্তু এখনও সব বিএলওরা সেই আইডি পাননি। ফলে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। এদিন হাওড়ার জগাছায় কাজ করতে গিয়ে বাধা পান তাঁরা। তারপর পুলিশের কাছে গেলে, পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

অন্যদিকে, গাইঘাটায় বিএলওদের স্কুলে তালাবন্ধ করে রাখার অভিযোগ। পড়ুয়াদেরক ভবিষ্যত নিয়ে চিন্তায় অভিভাবকরা। গাইঘাটা চন্ডীগড় স্পেশাল ক্যাডার এফ পি বিদ্যালয়ে স্কুলের তিনজন শিক্ষক রয়েছেন। এরা ৩জনেই বিএলও-র দায়িত্ব পেয়েছেন। তাঁরা বিএলও-র কাজ করলে ছাত্রদের ভবিষ্যত সমস্যায় পড়বে। তাই মঙ্গলবার সকালে তাঁরা স্কুলে আসতেই তালা বন্ধ করে রাখা হয়। এরপর ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। তাঁরা গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করলে তালা খুলে দেওয়া হয়। ধুপগুড়ি-কালচিনিতে ফর্ম বিভ্রাটের জেরে সমস্যার সৃষ্টি হয়েছে। সঠিক ফর্ম না পেয়ে বিক্ষোভ দেখান বিএলওরা।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট