‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ায় দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের নোংরা ও আবর্জনার স্তূপকাণ্ডে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনদিন আগে পুরুলিয়ার সাংসদ জ্য়োতির্ময় সিং মাহাতোর অভিযোগের পর নড়েচড়ে বসে স্বাস্থ্যভবন। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের দুরাবস্থা নিয়ে সুপার সহ আট নন মেডিক্যাল স্টাফকে শোকজ করেন স্বাস্থ্যমন্ত্রী। তারপরেই আজ, শুক্রবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের নিয়ে স্বাস্থ্যভবনে বৈঠকে বসেন মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানেই তিনি নির্দেশ দেন, দুর্গাপুজো কোনও সরকারি হাসপাতালে টানা ছুটি থাকবে না। অর্থাৎ ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে আর ছুটি নয়।

এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি নেওয়া বন্ধ হোক। এত দিন ধরে এটা রীতি-রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল। ১৯৪৭ সালের পর থেকে ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো হাসপাতালে একটা ছুটি-ছুটি ভাব ছিল। এটাই চলে আসছিল। পরের বার থেকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর জন্য শুধু পুজো রস্টার হবে। আজ থেকেই যাঁরা ছুটিতে ছিলেন তাঁদের ছুটি বাতিল করে কাজে যোগ দিতে বলা হয়েছে। ১৯৪৭ সালের পর থেকে রীতি-রেওয়াজ ছিল। সেটা এ বার বন্ধ হল। যদিও চিকিৎসক-নার্সদের কোনও রস্টার হবে না। প্রয়োজন মতো হাসপাতালে উপস্থিত থাকতে হবে। পুজো উপলক্ষ্যে আগেভাগে ছুটি নেওয়া যাবে না।’

আরও পডুন: নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

তিনি আরও জানিয়েছেন, ‘এ বার থেকেই চার দিনের জন্য স্পেশ্যাল রস্টার হয়েছিল। আগামী বছর থেকেও সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীকে ‘স্টাফ স্ট্রেংথ’ অর্ধেক থাকবে। তবে সেটা কেবল নন-মেডিক্যাল স্টাফ বা অ-চিকিৎসক কর্মীদের জন্য। ডাক্তার-নার্সদের কোনও রস্টার হবে না। প্রয়োজনে হাসপাতালে আসতে হবে।’

রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় স্বাস্থ্যভবনের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়। তাতে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। যেগুলি হল-

১. হাসপাতালের শৌচাগার, বিভিন্ন ওয়ার্ড এবং করিডর দিনে অন্তত তিন বার পরিষ্কার করতে হবে।

২. হাসপাতাল ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নন-মেডিক্যাল ডেপুটি সুপারদের আচমকা পরিদর্শন বা সারপ্রাইজ ভিজিট করতে হবে।

৩. এই পরিদর্শনের ভিত্তিতে হাসপাতালের পরিচ্ছন্নতা সংক্রান্ত রিপোর্ট উপাধ্যক্ষদের কাছে জমা দেবেন নন-মেডিক্যাল ডেপুটি সুপারেরা। সেই সঙ্গে, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার দায়ও বর্তাবে নন-মেডিক্যাল ডেপুটি সুপারদের উপরেই।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের