পুজোয় নিরাপত্তা নিয়ে আর নয় ভাবনা, দাপিয়ে বেড়াবে ‘বুলেট বাহিনী’

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর কটাদিন সকলে লাগামছাড়া ভাবেই ঘুরে বেড়ায়। এই কটা দিনেই তো মুক্তির স্বাদ কারণ তারপর মন না চাইলেও ফিরতে হবে কাজে। শুধু ঘুরলেই তো হবে না মাথায় রাখতে হবে নিরাপত্তার কথা। তবে নিরাপত্তা নিয়ে এবার পুজোয় নেই কোনও চিন্তা কারণ মালদহে দাপিয়ে বেড়াবে ‘বুলেট বাহিনী’। যেকোনও ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম বা অপরাধ দমনে পুলিশের হাতিয়ার হবে এই বুলেট বাহিনী।

জানা গিয়েছে,  পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং যেকোনও প্রয়োজনে বুলেটে সওয়ার পুলিশ আধিকারিকরা দ্রুত পৌঁছে যাবেন ঘটনাস্থলে। এতে পুলিশের উপস্থিতি ও সক্রিয়তা আরও বাড়বে। ১০টি নতুন বুলেটসহ পুলিশের বাছাই করা অফিসারদের নিয়ে করা হয়েছে এই বুলেট বাহিনী। কোথাও কোনও সমস্যা হলে পুজোর ভিড়ে পুলিশের পক্ষে বড় গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা হয়।  সেই জায়গাতে এই বুলেট বাহিনী  অনেক বেশি কার্যকর হবে। পরিস্থিতির নিয়ন্ত্রণেও আনা যাবে দ্রুত।

মালদহে পুলিশের এই নতুন ব্যবস্থার সূচনা করেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, “হেডকোয়ার্টার থেকে ১০টি নতুন বুলেট মোটরবাইক পেয়েছে মালদা পুলিশ। এগুলিকে কাজে লাগানোর জন্যই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের আধিকারিক, টাউন সাব ইন্সপেক্টর, ক্রাইম মনিটরিং গ্রুপের পুলিশ কর্মী ও অফিসাররা এই বুলেট গুলিতে চেপে আইনশৃঙ্খলা ও যান নিয়ন্ত্রণ দেখভাল করবেন।” তিনি আরও বলেন, পুজোর সময় এতে বিশেষ সুবিধে হবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন গোটা জেলাবাসী। বলছেন এবার পুজোয় ঘোরা যাবে নিশ্চিন্তে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত