উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলেজ ক্যাম্পাসে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এ বার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে হস্টেলের ঘর থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। মৃতার নাম তৃষা সাহা। তিনি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের M.Sc ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিলেন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হস্টেলে সতীর্থরা তৃষাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি নজরে আসতেই হস্টেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ। হস্টেল থেকে ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবে ঠিক কী কারণে তৃষা সাহার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

মৃত্যুর নেপথ্যে কোনও ব্যক্তিগত কারণ, মানসিক চাপ বা অন্য কোনও বিষয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সে বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা ধরে তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে।

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ