‘১০ বছরে গঙ্গাসাগরে একটাও দুর্ঘটনাও ঘটেনি’, মহাকুম্ভের প্রসঙ্গ টেনে দাবি করলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, সাগর : গঙ্গাসাগরের মেলায় গত ১০ বছরে একটা দুর্ঘটনাও ঘটেনি। কিন্তু মহাকুম্ভে ব্যবস্থাপনার ত্রুটির কারণে বহু মানুষ পদপিষ্ট হয়েছেন। সাগরের জনসভা থেকে এইভাবেই বাংলার সরকার ও যোগী সরকারের তুলনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা গঙ্গাসাগর মেলায় এসেছেন। রাজ্য সরকার সাগরে একাধিক উন্নয়নমূলক কাজ করেছে বলে জানালেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। 

প্রধানমন্ত্রী রাজ্যে এসে সবাইকে জেলে ঢোকানোর কথা বলেছেন। এই প্রসঙ্গে সাগর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে শান্ত থাকার কথা বলেছেন। তিনি বলেছেন, সুস্থ থাকুন, শান্ত থাকুন।  এদিন বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক। বলেছেন, তৃণমূল নিজের রিপোর্ট কার্ড নিয়ে যাবে, বিজেপি ১২ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক। এই ১২ বছরে তাঁরা মানুষের জন্য কী করেছে সেটার হিসেব মানুষের সামনে রাখুক। ১০-০ গোলে ভোকাট্টা করার হুঁশিয়ারি দিয়েছে। বিজেপির প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেছেন তিনি। তাঁর কথায়, মোদির গ্যারান্টি মানে জিরো ওয়্যারেন্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের  গ্যারান্টি মানে লাইফটাইম ওয়্যারেন্টি। যে কথা দেওয়া হয়, তা একমাসের মধ্যে পূরণ করা হয়।

সাগরে দাঁড়িয়ে তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী এসে সবাইকে জেলে ঢোকানোর কথা বলছেন। প্রধানমন্ত্রী শান্ত থাকুন। এসআইআর করেও কিছু হচ্ছে না। যতই করো এসআইআর, বাংলা ফের মমতার। বাংলাকে ভালবাসলে বাংলার বকেয়া দিয়ে দিন। বাংলার মানুষের জীবনে ইতিবাচক পদক্ষেপ নিতে চাইলে ভোটের পরে নয়, এখনি নিন। কেন্দ্রে রয়েছেন, মহিলা, যুবক, মৎস্যজীবীদের অ্যাকাউন্টে টাকা পাঠান। 

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?