বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর নয় এসএসসি মামলা

কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নতুন করে এসএসসি সংক্রান্ত কোনও মামলা আর পাঠানো হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্কের অবসান, নাকি বিতর্কের জন্ম! প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে। শুক্রবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) তরফে জানানো হয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নতুন করে এসএসসি(SSC) সংক্রান্ত কোনও মামলা আর পাঠানো হবে না। এসএসসি নিয়ে নতুন কোনও মামলা দায়ের হলে সেগুলির বিচার করবেন বিচারপতি রাজাশেখর মান্থা। তবে, বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত বিচারের কাজ করবেন। একই সঙ্গে এসএসসি বেআইনি নিয়োগ ও সিবিআই তদন্তের মামলা, যেগুলি আগেই ওনার এজলাসে উঠেছে সেগুলির বিচার করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ই। অন্যদিকে, বিচারপতি কৌশিক চন্দ বিচার করবেন কলেজ, বিশ্ববদ্যালয়ের বিভিন্ন বিচারের কাজ। পুলিশি নিষ্ক্রিয়তা, অতিসক্রিয়তার মামলার দায়িত্বভার পেয়েছেন বিচারপতি শম্পা সরকার।

তবে, প্রাথমিক টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিক স্কুলে চাকরি পেয়ে যাওয়া বহু মামলা এখন বিচারাধীন অন্য বেঞ্চে। সেই সমস্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে গেলে সেক্ষেত্রে কি হবে তা নিয়ে জল্পনা রয়েছে। পাশাপাশি, কলেজ(College) ও বিশ্ববিদ্যালয় নিয়োগ-সহ নানা অনিয়মের অভিযোগে বেশ কিছু মামলা চলছে হাই কোর্টে। সেগুলিও এবার কার বেঞ্চে যাবে তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। তবে শিক্ষা সংক্রান্ত তিনটি বিভাগের মামলা এবার থেকে চ্যালেঞ্জ করা যাবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। এতদিন সেই সব মামলা শুনতেন বিচারপতি হরিশ ট্যান্ডন। কলকাতা হাইকোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল সার্ভিস সংক্রান্ত মামলা, কলেজ, আপার প্রাইমারি(Upper Primary) মামলাগুলি এবার থেকে শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবেন প্রাইমারি এবং শ্রম(Labour) সংক্রান্ত মামলা। এছাড়া প্রাইমারী টেট-র মামলাও তিনিই শুনবেন। এসএসসি, আপার প্রাইমারির মামলাগুলি আপিল বেঞ্চে এতদিন শুনতেন বিচারপতি হরিশ ট্যান্ডন। এবার থেকে আপিল বেঞ্চে এই মামলাগুলি শুনবেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু