আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভোটার তালিকা সংশোধনীর নামে NRC হচ্ছে’, ফের সুর চড়ালেন মমতা

নিজস্ব প্রতিনিধি, ইলামবাজার : ভোটার লিস্ট সংশোধনীর নাম করে এনআরসি করা হচ্ছে বাংলায়। এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে নাম বাতিল করার চেষ্টা চলছে। বীরভূমের ইলামবাজার থেকে এনআরসি নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মঙ্গলবার বীরভূমের ইলামবাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ভার্চুয়ালি অজয় নদের ওপরে সেতুর উদ্বোধন করেছেন। সেখান থেকেই এনআরসি নিয়ে সোচ্চার হয়েছেন।

তিনি বলেছেন,  এনআরসির নামে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে । যাঁরা রাজ্যের সত্যিকারের ভোটার, তাঁদের কারও নাম যেন কাটা না যায়,  বিএলওদের সেই দিকে নজর রাখার কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের জানান, নিজেদের কাজটা ঠিক করে করবেন।কেউ যেন হেনস্তা না হন। কারও ওপর অত্যাচার যেন না হয়। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেছেন, এনআরসির নামে অস্তিত্ব বিপন্ন করার চক্রান্ত চলছে। এই চক্রান্ত বিফলে যাবে। চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। বোলপুরের পর ইলামবাজারের সভা থেকেও অসম সরকারকে নিশানা করেছেন তিনি। তাঁর কথায়, ভাষার উপর সন্ত্রাস মানা হবে না। অসম সরকার বাংলায় নোটিশ পাঠাচ্ছে। বাংলা কারও দয়াতে বাঁচে না। নিজের জোরে বাঁচে।

নাগরিক সমাজকে পথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, পথে নামুন নাগরিক সমাজ। প্রতিবাদ করার জন্য কোনও রাজনৈতিক মঞ্চকে ব্যবহার করতে হবে না। সকলে নিজের মতো করে প্রতিবাদ জানান। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে প্রতিবাদ করতে হবে। ছেড়ে কথা বলা যাবে না। কারো নাম বাদ গেলে বিএলওকে জানাতে হবে। দরকার হলে প্রশাসনকেও জানাতে হবে। চ্যালেঞ্জ জানাতে হবে কেন বাদ দেওয়া হয়েছে নাম।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ