ছক কষেই খুন শুভেন্দুর আপ্ত সহায়ককে! ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো, ঘটনাস্থলে CID

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়ির থেকে মাত্র ৫০ কিমি দূরে শুভেন্দু অধিকারীর আপ্তসাহয়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই খুনে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো বলে জানাচ্ছে পুলিশ। এই ঘটনার সময় ৩জন দুষ্কৃতী ছিল বলে সূত্রের খবর। গাড়ির সূত্র ধরে তাদের খোঁজ পাওয়ার চেষ্টা করতেই প্রথম ধাক্কা খায় পুলিশ। জানা যায়, গাড়িটির নম্বর প্লেট ভুয়ো। সকালেই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রীতিমতো পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, খুনে ব্যবহৃত চার চাকার গাড়ির সূত্র ধরে আততায়ীদের খোঁজ শুরু করলে জানা যায়, সেটি ভুয়ো। এই খুনের সময় একটি চারচাকা ও ২টি বাইক ব্যবহার করা হয়েছে। চার চাকার গাড়ির নম্বর প্লেট বিকৃত করার পাশাপাশি গাড়িতে সমস্ত যন্ত্রাংশের নম্বরও বিকৃত করা হয়েছে। যাতে কোনওভাবে সেই গাড়ির সঠিক খোঁজ না পাওয়া যায়। এটি কোনওভাবে একদিনে সম্ভব নয় বলে মনে করছে পুলিশ। অন্য বাইক দুটিরও নম্বর প্লেট অস্পষ্ট বলে জানা গিয়েছে। সিসিটিভিতে বাইক দুটির নম্বর প্লেট বোঝা যাচ্ছে না।

সূত্রের খবর, চারচাকার যে গাড়িটি ব্যবহার করা হয়েছে, তাতে যে নম্বর প্লেট মিলেছে, তার আসল গাড়ি রয়েছে শিলিগুড়িতে। গাড়ির সেই মালিকের সঙ্গেও কথা বলেছে পুলিশ। গাড়ির চ্যাসিজ নম্বর দিয়েই জানা যায়, সেই গাড়ির আসল মালিক ও তার সম্পর্কে সব তথ্য। এই খুনে ব্যবহৃত গাড়িটির সমস্ত তথ্যই বিকৃত করা হয়েছে।ইতিমধ্যেই ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা জানতে মৃতদেহের ক্ষত চিহ্ন থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার চন্দ্রনাথের দেহের ময়নাতদন্ত হবে। চন্দ্রনাথের পড়শিদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন করা হয়েছে! দোষীদের উপযুক্ত শাস্তি না-হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দেওয়া হবে। 

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার