বরানগরে বৃদ্ধার মৃত্যু পুরনো বাড়ি ভেঙে

বাড়ি ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা জেলার বরানগর (Baranagar) পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে পুরনো বাড়ি ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধার। মঙ্গলবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা জেলার বরানগর (Baranagar) পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কীভাবে ভেঙে পড়ল বাড়ি তা জানতে বুধবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। ঘটনার অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে পড়া বাড়ির পাশের একাধিক বাড়িও।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সুমিত্রা মাইতি। আনুমানিক ৫৮ বছর বয়স তাঁর। বরানগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৩৪ নম্বর টি এন চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা ছিলেন তিনি। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগেই। তার পর থেকেই ওই ঠিকানায় একা থাকতেন মহিলা। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে আচমকা বিকট শব্দ শুনতে পান তাঁরা। তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন সুমিত্রাদেবীর বাড়ির একাংশ ভেঙে পড়েছে। এরপর স্থানীয় মানুষজন দমকল বাহিনীকে খবর দেন, খবর দেওয়া হয় থানায়। খবর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনীর কর্মী ও পুলিশ। দমকল কর্মীরা উদ্ধারকাজে নেমে ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার করে সুমিত্রাদেবীর দেহ। দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

অন্যদিকে কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান পুরনো বাড়ি হওয়ায় দুর্বল হয়ে গিয়েছিল সুমিত্রাদেবীর বাড়িটি। জীর্ণ সেই বাড়ি আচমকা ভেঙে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। বিষয়টি নিয়ে বরানগর পুরসভার অঞ্জন পাল জানান, একজন মহিলা ধ্বংসস্তূপে আটকে পড়েছিলেন। তাঁর দেহ উদ্ধার হয়েছে। বাড়িটি পুরোনো হওয়ায় কোনওভাবে ভেঙে পড়েছে বলেই অনুমান। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন টি এন চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দারা।

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ