শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুজোর আনন্দে শহর যখন উৎসবের রঙে মাতোয়ারা, তখন রাস্তায় নেমে যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত থাকলেন রাজ্যের প্রতিমন্ত্রী।  সপ্তমীর রাতে বর্ধমান শহরে এমনই এক অন্য ছবি দেখা গেল। হাতে কোনও প্রশাসনিক বৈঠকের ফাইল নয়, বরং ট্রাফিক সামলানোর দায়িত্ব নিয়ে পুলিশের পাশে দাঁড়ালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। হেলমেট ছাড়া বাইক চালানো থেকে শুরু করে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো  নিয়ে দিলেন কড়া বার্তা।  

সপ্তমীর দুপুর থেকেই বর্ধমান শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলের পরিস্থিতির উপর নজর রাখতে দেখা যায় মৌমিতা বিশ্বাস মিশ্রকে। কখনও শাড়ি পরে, কখনও ক্যাজুয়াল কুর্তিতে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করেন তিনি। হেলমেট ছাড়া বাইক চালাতে দেখলেই আরোহীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন  কেন মাথায় হেলমেট নেই, দুর্ঘটনা ঘটলে কী হবে। শুধু প্রশ্নই নয়,   নিয়ম ভাঙলে জরিমানার মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। আনন্দ-উৎসব ছেড়ে সারাদিন রাস্তায় থেকে উৎসবের মরশুমে সামান্য অসতর্কতা যে বড় বিপদ ডেকে আনতে পারে, তা বোঝানোর চেষ্টা করেন বাইক আরোহীদের।

শুধু হেলমেটহীন বাইক আরোহীদের সতর্ক করাই নয়, মদ্যপ অবস্থায় চারচাকা চালানোর অভিযোগেও কড়া পদক্ষেপ করতে দেখা যায় প্রতিমন্ত্রীকে। অভিযোগের ভিত্তিতে কয়েকজন চালক ও আরোহীকে পুলিশের হাতে তুলে দিয়ে থানায় পাঠানোর ব্যবস্থা করেন তিনি। একই সঙ্গে মদ ও মাদক সেবন করে রাস্তায় গাড়ি চালানোর প্রবণতা বন্ধ করার বিষয়ে স্পষ্ট বার্তা দেন। 

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২