ট্যাঙ্কে জল মাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সেনার, জখম আরও ৪

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)  স্টেশনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্যাঙ্কে জল মাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। ঘটনায় আহত হয়েছেন আরও ৪ সেনা জওয়ান। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)  স্টেশনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে সকাল ৯টা নাগাদ একটি সেনা ট্রেলার পৌঁছয়। সেই সময় ওই ট্রেলারে থাকা জলের ট্যাঙ্কে কতটা জল আছে তা মাপতে ওঠেন এক সেনা জওয়ান। কিন্তু দাঁড়িয়ে থাকা ট্রেলারের উপরে ওভারহেডের তার ছিল তা খেয়াল করেননি তিনি। আচমকা ওই তারে হাত দিয়ে ফেলেন, ফলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন সেনা জওয়ান। তাঁর সঙ্গে বিদ্যূৎস্পৃষ্ট হন আরও ৪ জন সেনা। তড়িঘড়ি চিকিৎসার জন্য ৫ জনকে রেলের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রেল সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম মনীশ মেহতা। ৩৪ বছর বয়স তাঁর। বাকি ৪ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রেল হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

অন্যদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছেন রেল এবং রেলপুলিশের আধিকারিকরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। এই ঘটনা নিয়ে উত্তর-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, সেনাবাহিনীর বিশেষ ট্রেন এনজেপি স্টেশনের ৫ নম্বর লাইনে ঢুকেছিল। জওয়ান জলের পরিমাণ মাপতে গিয়ে ২৫ হাজার ভোল্টের বিদ্যুৎ শকে আহত হন৷ এক জনের মৃত্যু হয়েছে। বাকি তিন জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

বাংলার বুকেই ‘ইউরোপ’! পুজোতে চলুন রাজপ্রাসাদের গ্রাম ধান্যকুড়িয়া

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪