টানা বৃষ্টিতে চন্দ্রকোনায় মাটির দেওয়াল ধসে মৃত্যু গৃহবধূর

প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ ব্লকের করোনঞ্জি গ্রামে মাটির দেওয়াল ধসে মৃত্য়ু হল এক গৃহবধূর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ ব্লকের করোনঞ্জি গ্রামে মাটির দেওয়াল ধসে মৃত্য়ু হল এক গৃহবধূর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই তাঁদের জরাজীর্ণ বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই বাড়ির সদস্যরা। বুধবার ভোরে নিজের বাড়ির অবস্থা দেখতে এসেছিলেন গৃহবধূ প্রতিমা বাগ (৩৭)। কিন্তু তাঁর উপরেই আচমকা ভেঙে পরে মাটির দেওয়াল। ধ্বংসস্তুপে চাপা পড়ে যায় ওই গৃহবধু। স্থানীয় মানুষজন ধ্বংসস্তুপ সরিয়ে তাঁকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩৭-র ওই গৃহবধূর।

অপরদিকে, মঙ্গলবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গে চলছে একটানা বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজও দিনভর দুর্যোগের আশঙ্কা রয়েছে। বুধবার ভোর থেকেই কোথাও ভারী তো কোথাও মাঝারিমানের টানা বৃষ্টি। বৃষ্টি হচ্ছে কলকাতা শহরেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরছে। তার জেরে আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এই পরিস্থিতিতে কন্ট্রোল রুম থেকে রাতভর নজরদারি চালালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন পঞ্জাবি গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের