প্রথম দিনের আবাস সমীক্ষায় মাত্র ২০ হাজার বাড়ির রিপোর্ট জমা পড়ল

সমীক্ষা শুরুর প্রথম দিন সারা রাজ্যে মাত্র ২০ হাজার বাড়ির সমীক্ষার কাজ শেষ হয়েছে। নেপথ্যে অ্যাপ বিভ্রাট। স্বীকার পঞ্চায়েত দফতরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকে রাজ্যে আবাস যোজনার(Bangla Awas Yojna) উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। সেই কাজ শুরুও হয়। কিন্তু সকাল থেকেই চরম বিভ্রাটের মধ্যে পড়েন সমীক্ষায়(Survey) নামা আধিকারিকরা। কারণ যে অ্যাপের মাধ্যমে এই সমীক্ষা বা তথ্য যাচাইয়ের কাজ করার কথা ছিল সেটি বারে বারে সমস্যা তৈরি করছিল। তার ফলে কোনও কাজই সকাল থেকে করতে পারেনি সমীক্ষক দল। পঞ্চায়েত দফতরের লাগাতার চেষ্টায় অবশেষে দুপুরের পর অ্যাপটি সক্রিয় হয়। আর তাই সমীক্ষা শুরুর প্রথম দিন সারা রাজ্যে মাত্র ২০ হাজার বাড়ির সমীক্ষার কাজ শেষ হয়েছে। অ্যাপ বিভ্রাটের(App Crashes) কথা স্বীকার করে রাজ্যের পঞ্চায়েত দফতর জানিয়েছে, সকালের দিকে সমস্যাটি হয়। তবে দফতরের আইটি বিভাগের লাগাতার চেষ্টায় সেটি ঠিক হয়েছে। এদিন অর্থাৎ মঙ্গলবার থেকে মসৃণভাবে অ্যাপটি কাজ করবে।

আরও পড়ুন, একলা চলোর ডাক কংগ্রেসের অন্দরে, অথৈ জলে বামেরা, জোটে আগ্রহী আইএসএফ

গতকাল কার্যত সারা রাজ্যজুড়েই জেলায় জেলায় আবাস সমীক্ষার কাজ শুরু হয়েছিল। কিন্তু সর্বত্রই সমীক্ষার জন্য ব্যবহৃত অ্যাপে দফায় দফায় সমস্যা দেখা দেওয়ায় উপভোক্তার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া থমকে যায়। দুপুরের পর তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হয়। দিনের শেষে দেখা যাচ্ছে সারা রাজ্যে মাত্র ২০ হাজার মানুষের বাড়ির তথ্য জমা হয়েছে। সমীক্ষার কাজের জন্য রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সমীক্ষার কাজের ওপর পুরোপুরি নজরদারি চলবে সেখান থেকেই। সেই সঙ্গে প্রতিটি ব্লকের সমীক্ষকদের কাজ দেখার জন্য একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে(Deputy Magistrate) দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গতকাল সমীক্ষার কাজ চলাকালীন সময়ে বেশ কিছু জেলায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সমীক্ষকদের। ওই সব জায়গায় সমীক্ষা না করেই সমীক্ষকদের এলাকা ছাড়তে হয়।

আরও পড়ুন, আর মাত্র দেড় বছর, তারপরেই বীরভূমে কেষ্ট জমানার ইতি, নিজেই জানালেন অনুব্রত

বিক্ষোভের কারণ হিসাবে উঠে এসেছে যে, ২০১৮ সালে আবাস প্রকল্পের তালিকা তৈরি হয়। তখন অনেক উপভোক্তার কাঁচা বাড়ি ছিল। পরে অনেকে ঋণ নিয়ে পাকা ঘর তৈরি করেছেন। তখনকার সার্ভের তালিকায় তাঁদের নাম রয়েছে। এমনকী অনেকের বাড়ি বরাদ্দ হয়ে আছে। এখন সার্ভেতে যা শর্ত রয়েছে, তাতে তাঁরা আর কেউ ঘর পাবেন না। তাই আগের তালিকা বহাল রাখার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন উপভোক্তারা। বিক্ষোভকারীদের দাবি, ৩ বার সার্ভে করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার। কিন্তু ঘর জোটেনি। এখনকার সার্ভে তাই তাঁরা মানবেন না। আগের তালিকা অনুযায়ী উপভোক্তাদের ঘর দিতে হবে। না হলে সার্ভে করতে দেওয়া হবে না। যদিও প্রতিটি ক্ষেত্রে বিক্ষোভকারীদের জানিয়ে দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের নির্দেশে তালিকায় স্বচ্ছতা আনার জন্য এই সার্ভে হচ্ছে। সার্ভে করতে না দিলে এলাকার কেউ প্রকল্পের সুবিধা পাবেন না।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?