ব্যপক সাড়া! ৯দিনে যুবসাথীতে রাজ্যজুড়ে আবেদন ৬১ লক্ষের বেশি, কলকাতায় কত?

Share:

নিজস্ব প্রতিনিধি :চলতি বছরের অনর্বর্তীকালিন রাজ্য বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-৪০ বছরের যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন জমা করতে পারবেন। গত ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন জমার কাজ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে সেই কাজ। ইতিমধ্যে রাজ্যজুড়ে লক্ষ লক্ষ যুবক-যুবতীরা আবেদন করেছে নয়া প্রকল্প যুবসাথীতে।

জানা গিয়েছে, সোমবার পর্যন্ত কলকাতা থেকে আবেদন জমা পড়েছে ২ লক্ষ। রাজ্যজুড়ে সেই সংখ্যা প্রায় ৬১ লক্ষের বেশি। মাত্র ৯দিনে এই বিপুল পরিমাণ সাড়া মিলেছে নয়া প্রকল্পে। গোটা রাজ্যে মুর্শিদাবাদে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। আবেদন জমা করতে বাকি রয়েছে আরও ৩দিন। রাজ্যে  এই আবেদনের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু জেলাই নয়, শহর কলকাতাতেও বিপুল হারে আবেদন জমা পড়েছে। মানুষের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে। কলকাতায় প্রথম সাতদিনেই বিলি হয়েছিল দেড়লক্ষের বেশি ফর্ম। সেটা আরও বেড়েছে সোমবার পর্যন্ত। শহর জুড়ে মোট ৩৮টি শিবির আয়োজন করা হয়েছে। সেখানেই চলছে ফর্ম বিলির কাজ। 

জানা গিয়েছে, রাজ্যজুড়ে ৯দিনে অফলাইন ও অনলাইনে আবেদন জমা পড়েছে। মুর্শিদাবাদে আবেদন জমা পড়েছে ৪.৮২ লক্ষ। দক্ষিণ ২৪ পরগনায় জমা পড়েছে ৪.৮২ লক্ষ। উত্তর ২৪ পরগনায় জমা পড়েছে ৩.৯৫ লক্ষ। কালিম্পংয়ে এই আবেদন সব থেকে কম। এখানে মাত্র ১৫ হাজার আবেদন জমা পড়েছে।   এই আবেদন পত্রই প্রমাণ করছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলেছে। লক্ষ্মীর ভান্ডারের মতো যুবসাথীও আসন্ন বিধানসভা নির্বাচনের আগে  বিশেষ সুবিধা দেবে তৃণমূলকে।

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাত্তাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

ভিয়েতনামে রেস্তোরাঁয় ঢুকে ভারতীয় পরিবারের তাণ্ডব, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে

জমি দখল থেকে তোলাবাজি, ধর্ষণের অভিযোগও! গ্রেফতার তৃণমূল নেতা সুদর্শন বর

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

নেপালের সোনার দোকানে ২৫ লক্ষ টাকার গহনা চুরি, অশোকনগরে গ্রেফতার বাবা-ছেলে

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের