২ পরিবারের বচসা থামাতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্যা, শ্লীলতাহানীর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : দুই পরিবারের বচসা মেটাতে গিয়ে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যা। উত্তর ২৪ পরগনা জেলায় বনগাঁর গাইঘাটা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। সেই বচসা মেটাতে গিয়েই ওই পঞ্চায়েত সদস্যাকে মারধর করার পাশাপাশি শ্লীলতাহানীও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর গাইঘাটা এলাকায় দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয় ধান শোকাতে দেওয়া নিয়ে। নিখিল পাল, শুভঙ্কর পাল ও দীপঙ্কর পাল তিন ভাই। ধান শোকাতে দেওয়ার নাম করে বিবাদ চলছিল ২ পরিবারের মধ্যে। সমস্যা সমাধান করতে ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা। সেই সময় অভিযুক্তরা নিজেদের ঝামেলা থামিয়ে ওই মহিলার ওপরে চড়াও হয়। মহিলাকে মাটিতে ফেলে চুলের মুটি ধরে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে অভিযু্ক্ত পাল পরিবারের বিরুদ্ধে। পাশাপাশি শ্লীলতাহানীও করা হয়েছে বলে অভিযোগ।

বিষয়টি দেখতে পেয়েই স্থানীয়রা গিয়ে ওই পঞ্চায়েত সদস্যাকে উদ্ধার করে।এরপরেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত দফতরেও অভিযোগ জমা পড়েছে। অন্যদিকে, অভিযুক্তরাও পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, অভিযোগকারী ও অভিযুক্ত দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। মারধর ও শ্লীলতাহানী অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে গাইঘাটা থানার পুলিশ। ঘটনার সময় যাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাঁদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছে।

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

মহালয়ায় ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠান

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের