আগুনে জ্বলছে বিয়ে বাড়ির প্যান্ডেল, ফরশো রোডে ছড়িয়েছে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে বাড়ির প্যান্ডেলে ভয়াবহ আগুন। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ আচমকাই আগুনের পুড়ে যায় প্যান্ডেলের একাংশ। এমনই ঘটনা ঘটেছে হাওড়ার ফরশো রোডের হাওড়া হাউজের ভেতরের একটি বিয়ে বাড়িতে । জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ।

এই প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, আচমকাই প্যান্ডেলের একাংশ জ্বলতে দেখেন অনুষ্ঠানে থাকা কর্মীরা। আর পাশেই গঙ্গা থাকায় সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের লোকজনই বালতি, গামলা করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর  আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। চলে আগুন নেভানোর কাজ। জানা গিয়েছে, প্যান্ডেলের আশেপাশে  প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাই আগুন নিয়ন্ত্রনে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে।

উল্লেখ্য, এদিন যে প্যান্ডেলে আগুন লেগেছিল সেটি জনবহুল এলাকা। তাই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।  শেষ পাওয়া খবর অনুসারে,এখন পর্যন্ত  আগুন এখনও আয়ত্তে আসেনি। তবে স্বস্তির বিষয় অনুষ্ঠানের দিন না হওয়ায় বড় হতাহতের ঘটনা ঘটেনি। কী ভাবে আগুন লেগেছে, সেটা এখনও পরিষ্কার নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই এদিনের এই আগুন লাগার ঘটনাটি ঘটে।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪